হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন


সিদ্ধিরগঞ্জ, ৮ মার্চ – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। এ ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীর গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ওই পথচারীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের ঘিরে ফেলে। ছিনতাইকারী দলের দুজন দৌড়ে পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

একপর্যায়ে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] সিদ্ধিরগঞ্জ, ৮ মার্চ – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। এ ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীর গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ওই পথচারীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের ঘিরে ফেলে। ছিনতাইকারী দলের দুজন দৌড়ে পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।একপর্যায়ে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।এস এম/ ৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×