হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিবিআই হেফাজতে ‘মানসিক অত্যাচারের শিকার’ মণীশ সিসোদিয়া, অভিযোগ আপ-এর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৫ মার্চ – সিবিআই হেফাজতে দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। রবিবার এমনই অভিযোগ করেছে আম আদমি পার্টি (আপ)। সাংবাদিক বৈঠকে আপ নেতা সঞ্জয় সিংহ অভিযোগ করেছেন, সিসোদিয়াকে দিয়ে জোর করে ‘ভুয়া স্বীকারোক্তি’ লেখাতে চান সিবিআই কর্মকর্তারা। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত অরবিন্দ কেজরীওয়ালের দলের এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে শনিবার আদালতে ‘মানসিক হেনস্থা’ নিয়ে ইঙ্গিত করেছিলেন সিসোদিয়া নিজেই।

দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত রবিবার রাতে গ্রেপ্তার করা হয় সিসোদিয়াকে। ‘রাজনৈতিক প্রতিহিংসার’ কারণেই এই গ্রেপ্তার বলে কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে আপ। সিসোদিয়া নির্দোষ বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সিসোদিয়ার গ্রেপ্তার নিয়ে আপ বনাম বিজেপি সংঘাত নতুন মোড় নিয়েছে। সিবিআইয়ের ‘অপব্যবহার’ নিয়েও সরব হয়েছে আপ। এই পরিস্থিতিতে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলল কেজরীর দল।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

আপ নেতা সঞ্জয় দাবি করেছেন, ‘গত ছয়দিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন সিসোদিয়া। আমাদের কাছে খবর রয়েছে, তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, যাতে তিনি মিথ্যা স্বীকারোক্তিপত্রে সই করেন।’

তিনি আরো বলেছেন, ‘তাকে (সিসৌদিয়া) বলা হচ্ছে, আমরা (সিবিআই) সব অভিযোগ লিখে দিচ্ছি, আপনি সই করুন।’ আপ নেতার দাবি, সিসোদিয়ার বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ নেই সিবিআইয়ের কাছে।

শনিবার দিল্লির আদালতে হাজির করানো হয়েছিল সিসোদিয়াকে। আদালতে সিসৌদিয়া অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করছেন তদন্তকারীরা। যা এক প্রকার মানসিক হেনস্থার মতো। তিনি বলেছেন, ‘৮-৯ ঘণ্টা ধরে বসিয়ে রাখা হচ্ছে, তারপর বারবার একই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।’ যা শুনে সিবিআইকে বিচারক নির্দেশ দেন, অভিযুক্তের ওপর যেন ‘থার্ড ডিগ্রি’ প্রয়োগ না করা হয়। একই সঙ্গে বলা হয়, একই প্রশ্ন যেন বার বার জিজ্ঞাসা না করা হয়।

এদিকে সিবিআই পাল্টা অভিযোগ করেছে, তদন্তে সহযোগিতা করছেন না সিসোদিয়া। অনেক প্রশ্নেরই উত্তর এড়াচ্ছেন তিনি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০৫ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিবিআই হেফাজতে ‘মানসিক অত্যাচারের শিকার’ মণীশ সিসোদিয়া, অভিযোগ আপ-এর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিবিআই হেফাজতে ‘মানসিক অত্যাচারের শিকার’ মণীশ সিসোদিয়া, অভিযোগ আপ-এর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৫ মার্চ – সিবিআই হেফাজতে দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। রবিবার এমনই অভিযোগ করেছে আম আদমি পার্টি (আপ)। সাংবাদিক বৈঠকে আপ নেতা সঞ্জয় সিংহ অভিযোগ করেছেন, সিসোদিয়াকে দিয়ে জোর করে ‘ভুয়া স্বীকারোক্তি’ লেখাতে চান সিবিআই কর্মকর্তারা। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত অরবিন্দ কেজরীওয়ালের দলের এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে শনিবার আদালতে ‘মানসিক হেনস্থা’ নিয়ে ইঙ্গিত করেছিলেন সিসোদিয়া নিজেই। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত রবিবার রাতে গ্রেপ্তার করা হয় সিসোদিয়াকে। ‘রাজনৈতিক প্রতিহিংসার’ কারণেই এই গ্রেপ্তার বলে কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে আপ। সিসোদিয়া নির্দোষ বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সিসোদিয়ার গ্রেপ্তার নিয়ে আপ বনাম বিজেপি সংঘাত নতুন মোড় নিয়েছে। সিবিআইয়ের ‘অপব্যবহার’ নিয়েও সরব হয়েছে আপ। এই পরিস্থিতিতে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলল কেজরীর দল। আপ নেতা সঞ্জয় দাবি করেছেন, ‘গত ছয়দিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন সিসোদিয়া। আমাদের কাছে খবর রয়েছে, তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, যাতে তিনি মিথ্যা স্বীকারোক্তিপত্রে সই করেন।’ তিনি আরো বলেছেন, ‘তাকে (সিসৌদিয়া) বলা হচ্ছে, আমরা (সিবিআই) সব অভিযোগ লিখে দিচ্ছি, আপনি সই করুন।’ আপ নেতার দাবি, সিসোদিয়ার বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ নেই সিবিআইয়ের কাছে। শনিবার দিল্লির আদালতে হাজির করানো হয়েছিল সিসোদিয়াকে। আদালতে সিসৌদিয়া অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করছেন তদন্তকারীরা। যা এক প্রকার মানসিক হেনস্থার মতো। তিনি বলেছেন, ‘৮-৯ ঘণ্টা ধরে বসিয়ে রাখা হচ্ছে, তারপর বারবার একই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।’ যা শুনে সিবিআইকে বিচারক নির্দেশ দেন, অভিযুক্তের ওপর যেন ‘থার্ড ডিগ্রি’ প্রয়োগ না করা হয়। একই সঙ্গে বলা হয়, একই প্রশ্ন যেন বার বার জিজ্ঞাসা না করা হয়। এদিকে সিবিআই পাল্টা অভিযোগ করেছে, তদন্তে সহযোগিতা করছেন না সিসোদিয়া। অনেক প্রশ্নেরই উত্তর এড়াচ্ছেন তিনি। সূত্র: কালের কন্ঠআইএ/ ০৫ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×