হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরিয়ার খামার থেকে ২৫০টি ছাগল চুরি করলো দখলদার ইসরায়েলি সেনারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ন


তেল আবিব, ১৬ জানুয়ারি – সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। এসব ছাগল চুরি করে তারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে গেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানায়, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ছাগলগুলো চুরি করেন।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

ওই সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় অবস্থান করছিল। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর গোলান উপত্যকার একটি বড় অংশ দখল করে নেয় ইসরায়েলি সেনারা।

আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা প্রায় ২৫০টি ছাগল দেখতে পান। এগুলো সিরিয়ার খামারিদের মালিকানাধীন ছিল। এরপর তারা ছাগলগুলো ধরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে আসে।

সেখানে আগে থেকেই ট্রাক প্রস্তুত ছিল। পরে ওই ট্রাকে ছাগলগুলো তুলে পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠানো হয়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি যাওয়া ছাগলগুলোর এখনো খোঁজ চলছে। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনো ইসরায়েলের ভেতরে রয়েছে। আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরিয়ার খামার থেকে ২৫০টি ছাগল চুরি করলো দখলদার ইসরায়েলি সেনারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরিয়ার খামার থেকে ২৫০টি ছাগল চুরি করলো দখলদার ইসরায়েলি সেনারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ১৬ জানুয়ারি – সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। এসব ছাগল চুরি করে তারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে গেছে।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানায়, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ছাগলগুলো চুরি করেন।ওই সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় অবস্থান করছিল। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর গোলান উপত্যকার একটি বড় অংশ দখল করে নেয় ইসরায়েলি সেনারা।আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা প্রায় ২৫০টি ছাগল দেখতে পান। এগুলো সিরিয়ার খামারিদের মালিকানাধীন ছিল। এরপর তারা ছাগলগুলো ধরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে আসে।সেখানে আগে থেকেই ট্রাক প্রস্তুত ছিল। পরে ওই ট্রাকে ছাগলগুলো তুলে পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠানো হয়।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি যাওয়া ছাগলগুলোর এখনো খোঁজ চলছে। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনো ইসরায়েলের ভেতরে রয়েছে। আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে।এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×