হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, এক বিজিবি সদস্য আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন


সিলেট, ২২ অক্টোবর – সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলা ঠেকাতে গুলি চালিয়েছেন বিজিবির সদস্যরা। এ সময় গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিদাড়া কান্দির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

নিহত আলমাস উদ্দিন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল (পূর্ব) গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট বিওপির চারজন বিজিবি সদস্য মোটরসাইকেল যোগে টহল কার্যক্রমে ছিলেন। টহল চলাকালে কী কারণে গুলি ছোড়া হয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আলমাস উদ্দিন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।

প্রথমে নিহতের মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে বিকেলে বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে যায়। অভিযান চলাকালে একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠিসোঁটাসহ টহল দলের ওপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সরকারি সম্পদ ও টহল সদস্যদের জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,,ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি তদন্তে প্রশাসন কাজ শুরু করছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, এক বিজিবি সদস্য আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, এক বিজিবি সদস্য আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২২ অক্টোবর – সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলা ঠেকাতে গুলি চালিয়েছেন বিজিবির সদস্যরা। এ সময় গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিদাড়া কান্দির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলমাস উদ্দিন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল (পূর্ব) গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট বিওপির চারজন বিজিবি সদস্য মোটরসাইকেল যোগে টহল কার্যক্রমে ছিলেন। টহল চলাকালে কী কারণে গুলি ছোড়া হয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আলমাস উদ্দিন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।প্রথমে নিহতের মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।এদিকে বিকেলে বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে যায়। অভিযান চলাকালে একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠিসোঁটাসহ টহল দলের ওপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সরকারি সম্পদ ও টহল সদস্যদের জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,,ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি তদন্তে প্রশাসন কাজ শুরু করছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২২ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×