হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটে ২৯ জায়গায় মিছিল সভা নিষিদ্ধ করলো পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


সিলেট, ১৪ আগস্ট – সিলেট নগর ও শহরতলির ২৯টি পরীক্ষা কেন্দ্রের আশপাশে সমাবেশ, মিছিলসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে এই নির্দেশনা দেওয়া হয়। ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।

সোমবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ জানান, ২০২৩ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) ও আলিম পরীক্ষা উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সব কাজ নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

এ আদেশ ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও এতে উল্লেখ করা হয়।

মহানগর পুলিশের আওতাধীন কেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদরাসা, সিলেট সরকারি মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদরাসা, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, দক্ষিণ সুরমার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজ, দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুমরার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, রেবতী রমন উচ্চবিদ্যালয়, ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোগলাবাজার থানার জালালপুর ডিগ্রি কলেজ, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা, জালালপুর উচ্চ বিদ্যালয়, টিলাগড় এলাকার সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেটে ২৯ জায়গায় মিছিল সভা নিষিদ্ধ করলো পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটে ২৯ জায়গায় মিছিল সভা নিষিদ্ধ করলো পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৪ আগস্ট – সিলেট নগর ও শহরতলির ২৯টি পরীক্ষা কেন্দ্রের আশপাশে সমাবেশ, মিছিলসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে এই নির্দেশনা দেওয়া হয়। ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। সোমবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ জানান, ২০২৩ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) ও আলিম পরীক্ষা উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সব কাজ নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো। এ আদেশ ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও এতে উল্লেখ করা হয়। মহানগর পুলিশের আওতাধীন কেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদরাসা, সিলেট সরকারি মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদরাসা, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, দক্ষিণ সুরমার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজ, দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুমরার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, রেবতী রমন উচ্চবিদ্যালয়, ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোগলাবাজার থানার জালালপুর ডিগ্রি কলেজ, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা, জালালপুর উচ্চ বিদ্যালয়, টিলাগড় এলাকার সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৪ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×