হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেট-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. দুলাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


সিলেট, ১২ ডিসেম্বর – সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের যোগসাজশে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। অজুহাত ছিল এক শতাংশ ভোটারের সমর্থনে অসামঞ্জস্যতা। তবে আজ আমি আপিলে ন্যায়বিচার পেয়েছি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি হয়। শুনানিতে নিজের প্রার্থিতা ফিরে পান।

ডা. এহতেশামুল বলেন, আমি সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় এবং দল থেকে যখন জানানো হয় স্বতন্ত্র প্রার্থিতা উন্মুক্ত তখন আমি নির্বাচন করার ঘোষণা দিই ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই মনোনয়নপত্র জমা দিই। কিন্তু এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক নয় বলে পারস্পারিক যোগসাজশে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে এখানে একটি প্রত্যয়নপত্র দিয়েছিল। কিন্তু আজ আপিল শুনানিতে নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্রের বৈধতা দিয়েছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

মাঠে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, দলীয় প্রার্থী রয়েছে, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না– জানতে চাইলে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত অবশ্যই নির্বাচনে থাকব, তবে দল যদি কোনো নির্দেশনা দেয় তা মেনে নেব।

ডা. এহতেশামুল বলেন, কোন মার্কা বা কোন প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী তা নিয়ে আমি কোনো চাপে নেই। আমার কাছে কোনো প্রার্থী বা কোন মার্কা বিবেচ্য নয়। আমার বিবেচ্য বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে থাকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মার্কাই পাই না কেন, নির্বাচনে থাকব।

সিলেট-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাহেদুর রহমান (মাসুম), জাতীয় পার্টির মো. আতিকুর রহমান।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম
আইএ/ ১২ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেট-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. দুলাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেট-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. দুলাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১২ ডিসেম্বর – সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের যোগসাজশে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। অজুহাত ছিল এক শতাংশ ভোটারের সমর্থনে অসামঞ্জস্যতা। তবে আজ আমি আপিলে ন্যায়বিচার পেয়েছি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি হয়। শুনানিতে নিজের প্রার্থিতা ফিরে পান। ডা. এহতেশামুল বলেন, আমি সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় এবং দল থেকে যখন জানানো হয় স্বতন্ত্র প্রার্থিতা উন্মুক্ত তখন আমি নির্বাচন করার ঘোষণা দিই ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই মনোনয়নপত্র জমা দিই। কিন্তু এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক নয় বলে পারস্পারিক যোগসাজশে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে এখানে একটি প্রত্যয়নপত্র দিয়েছিল। কিন্তু আজ আপিল শুনানিতে নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্রের বৈধতা দিয়েছেন। মাঠে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, দলীয় প্রার্থী রয়েছে, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না– জানতে চাইলে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত অবশ্যই নির্বাচনে থাকব, তবে দল যদি কোনো নির্দেশনা দেয় তা মেনে নেব। ডা. এহতেশামুল বলেন, কোন মার্কা বা কোন প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী তা নিয়ে আমি কোনো চাপে নেই। আমার কাছে কোনো প্রার্থী বা কোন মার্কা বিবেচ্য নয়। আমার বিবেচ্য বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে থাকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মার্কাই পাই না কেন, নির্বাচনে থাকব। সিলেট-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাহেদুর রহমান (মাসুম), জাতীয় পার্টির মো. আতিকুর রহমান। সূত্র: সিলেটভিউ২৪ডটকমআইএ/ ১২ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×