হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো- শাহজাহান চৌধুরী

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। লেখাপড়া না করে যদি রোহিঙ্গা ক্যাম্পে চাকরির দিকে ঝুঁকে যায়, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দেশের শান্তি-শৃঙ্খলা ও রক্ষার্থে সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে সীমান্তে কোনো উত্তেজনা দেখা দিলে সেনা ও বিজিবির পাশাপাশি এলাকার তরুণরাও দেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।

সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস সালাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, টেকনাফ পাইলট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জাহেদ মাহমুদসহ অনেকে।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো- শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো- শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। লেখাপড়া না করে যদি রোহিঙ্গা ক্যাম্পে চাকরির দিকে ঝুঁকে যায়, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দেশের শান্তি-শৃঙ্খলা ও রক্ষার্থে সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে সীমান্তে কোনো উত্তেজনা দেখা দিলে সেনা ও বিজিবির পাশাপাশি এলাকার তরুণরাও দেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস সালাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, টেকনাফ পাইলট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জাহেদ মাহমুদসহ অনেকে। অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×