ঢাকা, ০১ নভেম্বর – বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আকতার হোসেন মারা গেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজু আমতলী বিওপির নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি বলেন, ১৯ দিন চিকিৎসার পর ঢাকার সিএমএইচে শুক্রবার দুপুরে আকতারের মৃত্যু হয়। আগামীকাল (শনিবার) হেলিকপ্টারযোগে তার মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে এবং সেখানে জানাজার পর যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন