হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ মে ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুদিনে ৫ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে রোববার সকালে ৩ জন ও শনিবার রাতে ২ জন আহত হন। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জারুলিয়াছড়ি সীমান্ত এলাকার ৪৬ -৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ৪ জন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা এবং অপরজন নাইক্ষ্যংছড়ি সদরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মিয়ানমার থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ির সীমান্ত এলাকার ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় শনিবার রাতে মাইন বিস্ফোরণে দুই নাগরিকসহ তাদের নিয়ে আসা গরু আহত হয়। এসময় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলেও গরুটি সীমান্তে রয়ে যায়। পরে রোববার সকালে সীমান্তে আহত গরুটিকে নিয়ে আসার জন্য আরও ৩ জন সীমান্ত এলাকায় গেলে মাইন বিস্ফোরণে তারাও আহত হন। পরে তাদেরকেও উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার বলেন, শনিবার সন্ধ্যায় জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে দুজন এবং রোববার সকালে একই এলাকায় আরও ৩ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ মে ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
Print Image
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুদিনে ৫ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে রোববার সকালে ৩ জন ও শনিবার রাতে ২ জন আহত হন। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জারুলিয়াছড়ি সীমান্ত এলাকার ৪৬ -৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ৪ জন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা এবং অপরজন নাইক্ষ্যংছড়ি সদরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা জানায়, মিয়ানমার থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ির সীমান্ত এলাকার ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় শনিবার রাতে মাইন বিস্ফোরণে দুই নাগরিকসহ তাদের নিয়ে আসা গরু আহত হয়। এসময় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলেও গরুটি সীমান্তে রয়ে যায়। পরে রোববার সকালে সীমান্তে আহত গরুটিকে নিয়ে আসার জন্য আরও ৩ জন সীমান্ত এলাকায় গেলে মাইন বিস্ফোরণে তারাও আহত হন। পরে তাদেরকেও উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার বলেন, শনিবার সন্ধ্যায় জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে দুজন এবং রোববার সকালে একই এলাকায় আরও ৩ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×