হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন


স্টকহোম, ২ জুলাই – সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মস্কো। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ড্রোন থেকে লাল রং ভর্তি বাক্স এবং অন্যটি থেকে একটি নকল বিস্ফোরক যন্ত্র প্রাঙ্গণে ফেলা হয়।

বৃহস্পতিবার দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়, এই হামলাটি একটি কোয়াডকপ্টারের মাধ্যমে চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, এই ঘটনা রাশিয়ার কূটনৈতিক মিশনকে ভয়ভীতি প্রদর্শনের একটি প্রকাশ্য চেষ্টা ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

এই হামলার পরিণতির জন্য সুইডেন সরকারকেই দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাস থেকে এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ১৫টিরও বেশি ড্রোন হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রতিটি হামলার পর সুইডিশ পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এই ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, সুইডিশ কর্তৃপক্ষের পরোক্ষ সমর্থনেই এমন উসকানিমূলক কর্মকাণ্ড চলছে। তিনি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে স্টকহোমকে কঠোর হওয়ার আহ্বান জানান।

এস এম/ ২ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] স্টকহোম, ২ জুলাই – সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মস্কো। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ড্রোন থেকে লাল রং ভর্তি বাক্স এবং অন্যটি থেকে একটি নকল বিস্ফোরক যন্ত্র প্রাঙ্গণে ফেলা হয়।বৃহস্পতিবার দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়, এই হামলাটি একটি কোয়াডকপ্টারের মাধ্যমে চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, এই ঘটনা রাশিয়ার কূটনৈতিক মিশনকে ভয়ভীতি প্রদর্শনের একটি প্রকাশ্য চেষ্টা ছাড়া আর কিছু নয়।এই হামলার পরিণতির জন্য সুইডেন সরকারকেই দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাস থেকে এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ১৫টিরও বেশি ড্রোন হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রতিটি হামলার পর সুইডিশ পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।এই ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, সুইডিশ কর্তৃপক্ষের পরোক্ষ সমর্থনেই এমন উসকানিমূলক কর্মকাণ্ড চলছে। তিনি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে স্টকহোমকে কঠোর হওয়ার আহ্বান জানান।এস এম/ ২ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×