হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুদানে দূত পাঠাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ মে ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০১ মে – সুদানে চলমান যুদ্ধের প্রভাব এবং এর ব্যাপক ফলাফলের কারণে অঞ্চলটি পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক কর্মকতা মার্টিন গ্রিফিথস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সুদানে যা উদ্ঘাটিত হচ্ছে তার মাত্রা এবং গতি নজিরবিহীন। আমরা সুদানের সমস্ত মানুষ এবং বৃহত্তর অঞ্চলের ওপর তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

গুতেরেসের মুখখপাত্র এক বিবৃতিতে জানান, সুদানে দ্রুত অবনতিশীল মানবিক সংকটের আলোকে জাতিসংঘ প্রধান তার মানবাধিকার বিষয়ক কর্মকতা মার্টিন গ্রিফিথসকে ‘অবিলম্বে’ ওই অঞ্চলে পাঠাচ্ছেন।

এদিকে খার্তুম এবং দেশটির অন্যান্য অঞ্চলে সেনাবাহিনী এবং ভারি অস্ত্রে সজ্জিত আধাসামরিক বাহিনীর মধ্যে মারাত্মক যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালো।

১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সংখ্যা ৫২৮ ছাড়িয়েছে। এর মধ্যে ৪১১ জনই বেসামরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ। এবং কয়েক হাজার লোককে দেশ বা বিদেশে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববারও সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং সেইসাথে যুদ্ধ বিমানগুলো হামলা চালাচ্ছে।

রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, সুদানের আকাশসীমা ১৩মে পর্যন্ত বন্ধ থাকবে তবে সাহায্য এবং লোকজনকে সরানোর ফ্লাইট এ আওতার বাইরে থাকবে।

এর আগে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি মোহাম্মদ হামদান দাগালো, যিনি আরএসএফ-এর নেতৃত্ব দেন, তাদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের পর শনিবার সহিংসতার সূত্রপাত হয়।

২০২১ সালের অক্টোবরে একটি অভ্যুত্থানের পর থেকে সুদান পরিচালনা করছেন সামরিক জেনারেলরা। ডি ফ্যাক্টো নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনা ইউনিট এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে হেমেদতি নামে পরিচিত আরএসএফ-এর মধ্যে পরিচালিত হচ্ছে।

জেনারেল দাগালো বলেছেন, সমস্ত সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত তার সৈন্যরা লড়াই চালিয়ে যাবে।

প্রতিক্রিয়ায় সুদানের সশস্ত্র বাহিনী ‘আধাসামরিক আরএসএফ বিলুপ্ত না হওয়া পর্যন্ত’ আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুদানে দূত পাঠাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুদানে দূত পাঠাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ মে ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০১ মে – সুদানে চলমান যুদ্ধের প্রভাব এবং এর ব্যাপক ফলাফলের কারণে অঞ্চলটি পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক কর্মকতা মার্টিন গ্রিফিথস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সুদানে যা উদ্ঘাটিত হচ্ছে তার মাত্রা এবং গতি নজিরবিহীন। আমরা সুদানের সমস্ত মানুষ এবং বৃহত্তর অঞ্চলের ওপর তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। গুতেরেসের মুখখপাত্র এক বিবৃতিতে জানান, সুদানে দ্রুত অবনতিশীল মানবিক সংকটের আলোকে জাতিসংঘ প্রধান তার মানবাধিকার বিষয়ক কর্মকতা মার্টিন গ্রিফিথসকে ‘অবিলম্বে’ ওই অঞ্চলে পাঠাচ্ছেন। এদিকে খার্তুম এবং দেশটির অন্যান্য অঞ্চলে সেনাবাহিনী এবং ভারি অস্ত্রে সজ্জিত আধাসামরিক বাহিনীর মধ্যে মারাত্মক যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালো। ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সংখ্যা ৫২৮ ছাড়িয়েছে। এর মধ্যে ৪১১ জনই বেসামরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ। এবং কয়েক হাজার লোককে দেশ বা বিদেশে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববারও সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং সেইসাথে যুদ্ধ বিমানগুলো হামলা চালাচ্ছে। রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, সুদানের আকাশসীমা ১৩মে পর্যন্ত বন্ধ থাকবে তবে সাহায্য এবং লোকজনকে সরানোর ফ্লাইট এ আওতার বাইরে থাকবে। এর আগে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি মোহাম্মদ হামদান দাগালো, যিনি আরএসএফ-এর নেতৃত্ব দেন, তাদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের পর শনিবার সহিংসতার সূত্রপাত হয়। ২০২১ সালের অক্টোবরে একটি অভ্যুত্থানের পর থেকে সুদান পরিচালনা করছেন সামরিক জেনারেলরা। ডি ফ্যাক্টো নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনা ইউনিট এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে হেমেদতি নামে পরিচিত আরএসএফ-এর মধ্যে পরিচালিত হচ্ছে। জেনারেল দাগালো বলেছেন, সমস্ত সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত তার সৈন্যরা লড়াই চালিয়ে যাবে। প্রতিক্রিয়ায় সুদানের সশস্ত্র বাহিনী ‘আধাসামরিক আরএসএফ বিলুপ্ত না হওয়া পর্যন্ত’ আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০১ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×