হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুপারস্টার তকমা নিতে নারাজ রণবীর!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০১ ডিসেম্বর – বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। সঞ্জয় দত্তের জীবনীমূলক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তাতে রণবীরের মুনশিয়ানা দেখে চমকে গিয়েছিলেন খোদ সঞ্জয়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সম্প্রতি রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ চলচ্চিত্রটি মুক্তির আগেই দর্শক চাহিদা তৈরি করেছে। অগ্রীম টিকিট বিক্রির পরিমাণ দেখে তা আঁচ করেছেন সিনেমা বোদ্ধারা। ইতোমধ্যেই ২০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি।

ক্যারিয়ারে বেশকিছু অর্জনের পরও নিজেকে সুপারস্টার মানেতে নারাজ বলিউড নায়ক রণবীর। তিনি তার নামের সঙ্গে ওই তকমা একেবারেই জুড়তে চান না। এমনটাই জানিয়েছেন অ্যানিমেলের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। খবর ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকম।

পরিচালক সন্দীপ রেড্ডি তার আসন্ন সিনেমায় রণবীর কাপুরকে ‘সুপারস্টার’ তকমা দিয়েছেন। এতে অভিনেতা রণবীর প্রথমে অস্বস্তি প্রকাশ করেছিলেন। কিন্তু সন্দীপ তার বিশ্বাসে অবিচল। তাই পর্দায় রণবীরের নামের আগে ভেসে উঠবে সুপারস্টার তকমা।

সন্দীপ বলেন, ‘রণবীর এই তকমা চাননি। খুব স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এটি চান না। রণবীর বলেছিলেন—অনুগ্রহ করে এমন করবেন না। যদিও পোস্টারের জন্য তাকে আমি রাজি করিয়েছিলাম। আমি বলেছিলাম, এটা আমার অনুভূতি থেকে এসেছে। আমার কাছে আপনি একজন সুপারস্টার। তাই আমি আপনার নামের আগে সুপারস্টার বসিয়েছি।’

২০১১ সালে মুক্তি পাওয়া রণবীরের রকস্টার চলচ্চিত্রের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, রকস্টারে রণবীর যে পারফরম্যান্স করেছিলেন, তা অবিশ্বাস্য। এটিই একজন তারকার সঙ্গে যায়। তাদেরকেই সুপারস্টার বলা যায়।

আইএ/ ০১ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সুপারস্টার তকমা নিতে নারাজ রণবীর!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুপারস্টার তকমা নিতে নারাজ রণবীর!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০১ ডিসেম্বর – বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। সঞ্জয় দত্তের জীবনীমূলক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তাতে রণবীরের মুনশিয়ানা দেখে চমকে গিয়েছিলেন খোদ সঞ্জয়। সম্প্রতি রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ চলচ্চিত্রটি মুক্তির আগেই দর্শক চাহিদা তৈরি করেছে। অগ্রীম টিকিট বিক্রির পরিমাণ দেখে তা আঁচ করেছেন সিনেমা বোদ্ধারা। ইতোমধ্যেই ২০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি। ক্যারিয়ারে বেশকিছু অর্জনের পরও নিজেকে সুপারস্টার মানেতে নারাজ বলিউড নায়ক রণবীর। তিনি তার নামের সঙ্গে ওই তকমা একেবারেই জুড়তে চান না। এমনটাই জানিয়েছেন অ্যানিমেলের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। খবর ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকম। পরিচালক সন্দীপ রেড্ডি তার আসন্ন সিনেমায় রণবীর কাপুরকে ‘সুপারস্টার’ তকমা দিয়েছেন। এতে অভিনেতা রণবীর প্রথমে অস্বস্তি প্রকাশ করেছিলেন। কিন্তু সন্দীপ তার বিশ্বাসে অবিচল। তাই পর্দায় রণবীরের নামের আগে ভেসে উঠবে সুপারস্টার তকমা। সন্দীপ বলেন, ‘রণবীর এই তকমা চাননি। খুব স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এটি চান না। রণবীর বলেছিলেন—অনুগ্রহ করে এমন করবেন না। যদিও পোস্টারের জন্য তাকে আমি রাজি করিয়েছিলাম। আমি বলেছিলাম, এটা আমার অনুভূতি থেকে এসেছে। আমার কাছে আপনি একজন সুপারস্টার। তাই আমি আপনার নামের আগে সুপারস্টার বসিয়েছি।’ ২০১১ সালে মুক্তি পাওয়া রণবীরের রকস্টার চলচ্চিত্রের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, রকস্টারে রণবীর যে পারফরম্যান্স করেছিলেন, তা অবিশ্বাস্য। এটিই একজন তারকার সঙ্গে যায়। তাদেরকেই সুপারস্টার বলা যায়। আইএ/ ০১ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×