আবুধাবি, ২১ সেপ্টেম্বর – গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল।
দুবাইতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
গত ম্যাচের থেকে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। একাদশে ফিরেছেন জাসপ্রিত বুমরাহও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। এই দুইজনকে জায়গা দিতে বাদ পড়েছেন হার্শিত রানা ও আর্শদীপ সিং।
পাকিস্তান দলও দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন হাসান নাওয়াজ ও খুশদিল শাহ। একাদশে ফিরেছেন হাফিম আশরাফ ও হোসাইন তালাত।
ভারত একাদশ-
সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন