ঢাকা, ০৩ আগস্ট – সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপির বরিশাল মহানগরীর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। তাদের দু’জনের নবায়ন করা অস্ত্রের লাইসেন্স রয়েছে।
রোববার (৩ আগস্ট) পৃথক সময়ে তাদের আটক করা হয়।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
আটক হওয়া অপরজন হলেন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। তবে সকাল ১০টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।
এদিকে দুপুরে আটক হওয়া বিএনপির বরিশাল মহানগরীর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদারকে জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।




মন্তব্য করুন