হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেকেন্ড রিপাবলিক এখনো বুঝতে ‘পারছেন না’ মির্জা আব্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ মার্চ ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ মার্চ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনার বুঝেছেন কি না জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।

রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

একটা ওসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দূরত্ব, ভেদ সৃষ্টির চেষ্টা করছে এক শ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, সেই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।

কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, আর আপনাদের মতো এরকমই পোশাক পরা একশ্রেণির লোক ওদের বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদের একটু সামাল দেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এ ছাড়া ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত ৮০ শিশু ও এতিম শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেকেন্ড রিপাবলিক এখনো বুঝতে ‘পারছেন না’ মির্জা আব্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেকেন্ড রিপাবলিক এখনো বুঝতে ‘পারছেন না’ মির্জা আব্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ মার্চ ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ মার্চ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনার বুঝেছেন কি না জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।একটা ওসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দূরত্ব, ভেদ সৃষ্টির চেষ্টা করছে এক শ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, সেই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, আর আপনাদের মতো এরকমই পোশাক পরা একশ্রেণির লোক ওদের বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদের একটু সামাল দেবেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এ ছাড়া ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত ৮০ শিশু ও এতিম শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×