ইসলামাবাদ, ০৪ ডিসেম্বর – পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরানের সঙ্গে তার বোন ড. উজমা খান মঙ্গলবার সঙ্গে রাওয়ালপিন্ডিার আদিয়ালা জেলে দেখা করেন। সেখানে সেনাপ্রধানকে নিয়ে কথাবার্তা হয় তাদের মধ্যে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
তার এ বক্তব্য গতকাল বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশ করা হয়।
ইমরান অভিযোগ করেছেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। এছাড়া আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে অসীম উত্তেজনা বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন তিনি।
সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, “অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।”
অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান বলেছেন, “নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।”
ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন