হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ অপরাহ্ন


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে জারিকৃত এক আদেশে ছয়টি গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন আদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের বা এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বা এমআইএসটির মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বরত মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে জারিকৃত এক আদেশে ছয়টি গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।নতুন আদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের বা এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বা এমআইএসটির মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।পাশাপাশি অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বরত মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।এর আগে গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×