হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনে ১৮ কেজির ‘কালা পোপা’ মাছ ধরা, বিক্রি ৯৫ হাজার টাকায়

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কালা পোপা মাছ।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মৎস্যজীবী মোনাফের মালিকানাধীন একটি ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে মাছটি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে এটি ৯৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

ট্রলার মালিক মোনাফ জানান, “আমার ট্রলারের জেলেরা সাগরে জাল ফেললে অন্যান্য মাছের পাশাপাশি হঠাৎ করে বড় আকারের এই কালা পোপা মাছটি ধরা পড়ে। মাছটি ট্রলারে তোলার পর ওজন করলে দেখা যায় এর ওজন ১৮ কেজি। পরে স্থানীয় বাজারে ৯৫ হাজার টাকায় এটি বিক্রি করি।”

মাছটি পাওয়ার খবরে স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কারণ কালা পোপা সাধারণত গভীর সমুদ্রের মাছ এবং এর এমন বড় আকৃতির দেখা খুব কমই মেলে।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “কালা পোপা একটি উচ্চ মূল্যের সামুদ্রিক মাছ। খেতেও অত্যন্ত সুস্বাদু। এর বাজারে চাহিদা অনেক বেশি। আমাদের জেলেরা যখন এ ধরনের বড় ও মূল্যবান মাছ ধরে, তখন তারা আর্থিকভাবে লাভবান হয়। এটি মৎস্য খাতের জন্যও ইতিবাচক সংবাদ।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বড় আকৃতির মাছ ধরা পড়ার ঘটনা বেড়েছে, যা স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেন্টমার্টিনে ১৮ কেজির ‘কালা পোপা’ মাছ ধরা, বিক্রি ৯৫ হাজার টাকায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনে ১৮ কেজির ‘কালা পোপা’ মাছ ধরা, বিক্রি ৯৫ হাজার টাকায়

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কালা পোপা মাছ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মৎস্যজীবী মোনাফের মালিকানাধীন একটি ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে মাছটি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে এটি ৯৫ হাজার টাকায় বিক্রি করা হয়। ট্রলার মালিক মোনাফ জানান, “আমার ট্রলারের জেলেরা সাগরে জাল ফেললে অন্যান্য মাছের পাশাপাশি হঠাৎ করে বড় আকারের এই কালা পোপা মাছটি ধরা পড়ে। মাছটি ট্রলারে তোলার পর ওজন করলে দেখা যায় এর ওজন ১৮ কেজি। পরে স্থানীয় বাজারে ৯৫ হাজার টাকায় এটি বিক্রি করি।” মাছটি পাওয়ার খবরে স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কারণ কালা পোপা সাধারণত গভীর সমুদ্রের মাছ এবং এর এমন বড় আকৃতির দেখা খুব কমই মেলে। এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “কালা পোপা একটি উচ্চ মূল্যের সামুদ্রিক মাছ। খেতেও অত্যন্ত সুস্বাদু। এর বাজারে চাহিদা অনেক বেশি। আমাদের জেলেরা যখন এ ধরনের বড় ও মূল্যবান মাছ ধরে, তখন তারা আর্থিকভাবে লাভবান হয়। এটি মৎস্য খাতের জন্যও ইতিবাচক সংবাদ।” উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বড় আকৃতির মাছ ধরা পড়ার ঘটনা বেড়েছে, যা স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×