সেন্টমার্টিন থেকে টেকনাফে চিকিৎসার জন্য এসে মো. হাসেম নামে এক যুবক অপহরণের শিকার হয়েছে।তাকে ছাড়িয়ে নিতে মুক্তিপণ হিসাবে ১০ লাখ টাকা দাবি করছেন অপহরণ কারীরা।
শনিবার (১৬ আগস্ট) চিকিৎসা সহ প্রয়োজনী কাজ শেষে সেন্টমার্টিন ফিরতে টেকনাফ কায়ুকখালী নৌ-ঘাট এলাকায় গেলে এরপর থেকে সেই নিখোঁজ ছিলো। পরে গত মঙ্গলবার বাড়িতে ফোন করে অপহরণ কারীরা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি নিশ্চিত করেন ভিকটিমের পিতা নুর হোসেন।
তিনি বলেন, আমার ছেলে মো. হাসেম গত ১০ আগস্ট রবিবার সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সে টেকনাফে পৌঁছলে তার সাথে কথাবার্তা হয় এবং তার অসুস্থতার কারণে ডাক্তার দেখাবে এবং দোকানের জন্য মালামাল ক্রয় করবেন।
পরে ১৬ আগস্ট শনিবার চিকিৎসা সহ কাজ শেষ করে দোকানের জন্য মালামাল ক্রয় করে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালী নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে গিয়েছিল। এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
গত ১৬ আগস্ট শনিবার ইমু নম্বরে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা মুক্তিপণের টাকা না পেলে ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি ধমকি দেওয়া হয়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রবিবার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যুবককে উদ্ধার করার জন্য থানা পুলিশ কাজ করছেন।




মন্তব্য করুন