ঢাকা, ২২ জুন – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন সেটি সত্য। বিএনপি না জেনে, না বুঝে মন্তব্য করছে।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
তিনি বলেন, বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।
বুধবার দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কি এবার দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? এটা আমাকে দিয়ে হবে না।
সূত্র: যুগান্তর
আইএ/ ২২ জুন ২০২৩





মন্তব্য করুন