হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেবায় বাধা দিলে তাকে হাসপাতালেই রাখব না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


রংপুর, ১৬ ফেব্রুয়ারি – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা হাসপাতাল সম্পর্কে ইতোমধ্যে অনেক কিছু জেনেছি। কিছু অব্যবস্থাপনা দূর করতে এখানে পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের বদলি করা হয়েছে। যারা সেবা দিতে পারবে না কিংবা হাসপাতালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে তাদের হাসপাতালে রাখব না। সে যেই হোক ছাড় পাবে না। এখানে মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সেটি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীতে একশ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

তিনি বলেন, আমরাও চাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভালো চলুক, এখানে মানুষ ভালো সেবা পাক। এ হাসপাতালে এক হাজারেরও বেশি শয্যা রয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, এরপরও কেন মানুষ সেবা পাবে না তা খতিয়ে দেখতে আমি হাসপাতাল সরেজমিন পরিদর্শন এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, উপ-পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ।

এরপর মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের নার্স, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩





,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

সেবায় বাধা দিলে তাকে হাসপাতালেই রাখব না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেবায় বাধা দিলে তাকে হাসপাতালেই রাখব না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ১৬ ফেব্রুয়ারি – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা হাসপাতাল সম্পর্কে ইতোমধ্যে অনেক কিছু জেনেছি। কিছু অব্যবস্থাপনা দূর করতে এখানে পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের বদলি করা হয়েছে। যারা সেবা দিতে পারবে না কিংবা হাসপাতালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে তাদের হাসপাতালে রাখব না। সে যেই হোক ছাড় পাবে না। এখানে মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সেটি নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীতে একশ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমরাও চাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভালো চলুক, এখানে মানুষ ভালো সেবা পাক। এ হাসপাতালে এক হাজারেরও বেশি শয্যা রয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, এরপরও কেন মানুষ সেবা পাবে না তা খতিয়ে দেখতে আমি হাসপাতাল সরেজমিন পরিদর্শন এসেছি। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, উপ-পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ। এরপর মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের নার্স, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সূত্র: যুগান্তরআইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×