হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেলফি তুলে ফেসবুকে পোস্টের পরেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন


কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারি – রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এক যুবক। সেই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্রুতগতিতে ছুটে আসে ট্রেন। সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। রবিবার কুমিল্লার লালমাই এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহি উদ্দিন (৩২)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। মহি উদ্দিনের বাড়ি বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। পরে রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, শুভ সকাল। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায়।

আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে: সালাহউদ্দিন আহমেদ

ট্রেন আসতে দেখে সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি লাইনের ওপর পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন বলে জানান তিনি।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সেলফি তুলে ফেসবুকে পোস্টের পরেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেলফি তুলে ফেসবুকে পোস্টের পরেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারি – রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এক যুবক। সেই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্রুতগতিতে ছুটে আসে ট্রেন। সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। রবিবার কুমিল্লার লালমাই এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মহি উদ্দিন (৩২)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। মহি উদ্দিনের বাড়ি বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। পরে রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, শুভ সকাল। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায়।ট্রেন আসতে দেখে সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি লাইনের ওপর পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন বলে জানান তিনি।এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×