হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাতামুহুরির কোনাখালীতে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই, রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্ব কোনাখালী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩…

কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্ব কোনাখালী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে ওই এলাকার মোক্তার আহমেদের বসতবাড়ি পুড়ে যায়। এতে পরিবারটির কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার।

অগ্নিকাণ্ডের শিকার পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে মানবিক সংকটে পড়ে। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে শুক্রবার বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

যুব রেডক্রিসেন্ট ডেপুটি টিম লিডার ইশফাতুল হাসান ইশফাত বলেন, এই মানবিক সহায়তার মাধ্যমে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব এবং তাদের সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন

সাবেক ছাত্রলীগ নেতা নাজির আলমগীরের প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’

মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের আজীবন সদস্য বদরুন নাহার কলি আজিবন সদস্য, যুব রেডক্রিসেন্টের ডেপুটি টিম লিডার মুহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত, আরসিওয়াই সানজিদা ইসলাম রেশমি ও মুহাম্মদ জিহাদ প্রমূখ।#

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মাতামুহুরির কোনাখালীতে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই, রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্ব কোনাখালী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের বসতবা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মাতামুহুরির কোনাখালীতে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই, রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাতামুহুরির কোনাখালীতে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই, রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্ব কোনাখালী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে ওই এলাকার মোক্তার আহমেদের বসতবাড়ি পুড়ে যায়। এতে পরিবারটির কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার। অগ্নিকাণ্ডের শিকার পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে মানবিক সংকটে পড়ে। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে শুক্রবার বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। যুব রেডক্রিসেন্ট ডেপুটি টিম লিডার ইশফাতুল হাসান ইশফাত বলেন, এই মানবিক সহায়তার মাধ্যমে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব এবং তাদের সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের আজীবন সদস্য বদরুন নাহার কলি আজিবন সদস্য, যুব রেডক্রিসেন্টের ডেপুটি টিম লিডার মুহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত, আরসিওয়াই সানজিদা ইসলাম রেশমি ও মুহাম্মদ জিহাদ প্রমূখ।#

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×