হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৈয়দপুরে ২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন


নীলফামারী, ১৩ অক্টোবর – নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রোববার (১৩ অক্টোবর) নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট। এতে ওই দুটি ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১২০ জন যাত্রীকে নিয়ে পুনরায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, শিডিউল অনুযায়ী সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সূচি ছিল। কিন্তু ভোর রাত থেকে সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া গণমাধ্যমকে বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, ভোর ৬টায় ঘন কুয়াশায় বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা কমতে থাকে। যা ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে আসে। তবে সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৈয়দপুরে ২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৈয়দপুরে ২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] নীলফামারী, ১৩ অক্টোবর – নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রোববার (১৩ অক্টোবর) নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট। এতে ওই দুটি ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১২০ জন যাত্রীকে নিয়ে পুনরায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়।সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, শিডিউল অনুযায়ী সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সূচি ছিল। কিন্তু ভোর রাত থেকে সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া গণমাধ্যমকে বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, ভোর ৬টায় ঘন কুয়াশায় বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা কমতে থাকে। যা ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে আসে। তবে সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×