হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোজা হয়ে দাঁড়াতে পারছেন না রাশমিকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন


হায়দ্রাবাদ, ২৮ জানুয়ারি – দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা। তামিলের পাশাপাশি বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

সম্প্রতি জিমে গিয়ে আহত হয়েছেন এই নায়িকা। আহত হওয়ার পর থেকেই তার নিত্যসঙ্গী হুইলচেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না ‘পুষ্পা’ খ্যাত এই তারকা।

সম্প্রতি রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিওর ক্যাপশনে রাশমিকা মান্দানা লেখেন, আমার বর্তমান জীবন। ‘ছাবা’ সিনেমার প্রচার। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত, ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি। তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না। সুতরাং আমিও করব না।

 

ভক্তদের উদ্দেশে রাশমিকা মান্দানা বলেন, দয়া করে নিজের যত্ন নিন। মানুষ যখন আপনাকে বলবে, তখন এটাকে হালকাভাবে নেবেন না। আপনাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি। আমি তোমাদের সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি।

এর আগে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে। একটি পেশিতেও আঘাত পেয়েছেন।

প্রসঙ্গত, রাশমিকা অভিনীত ‘ছাবা’ সিনেমা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার।

সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যাবে। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি দিব্যা দত্ত প্রমুখ।

আইএ/ ২৮ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সোজা হয়ে দাঁড়াতে পারছেন না রাশমিকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোজা হয়ে দাঁড়াতে পারছেন না রাশমিকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] হায়দ্রাবাদ, ২৮ জানুয়ারি – দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা। তামিলের পাশাপাশি বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।সম্প্রতি জিমে গিয়ে আহত হয়েছেন এই নায়িকা। আহত হওয়ার পর থেকেই তার নিত্যসঙ্গী হুইলচেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না ‘পুষ্পা’ খ্যাত এই তারকা।সম্প্রতি রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার তথ্য জানিয়েছেন।ভিডিওর ক্যাপশনে রাশমিকা মান্দানা লেখেন, আমার বর্তমান জীবন। ‘ছাবা’ সিনেমার প্রচার। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত, ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি। তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না। সুতরাং আমিও করব না। ভক্তদের উদ্দেশে রাশমিকা মান্দানা বলেন, দয়া করে নিজের যত্ন নিন। মানুষ যখন আপনাকে বলবে, তখন এটাকে হালকাভাবে নেবেন না। আপনাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি। আমি তোমাদের সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি।এর আগে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে। একটি পেশিতেও আঘাত পেয়েছেন।প্রসঙ্গত, রাশমিকা অভিনীত ‘ছাবা’ সিনেমা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার।সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যাবে। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি দিব্যা দত্ত প্রমুখ।আইএ/ ২৮ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×