হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদিতে চালু হলো নাইট ক্লাব, ঢুকতে পারবেন নারীরাও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


রিয়াদ, ২৯ মে – রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার ‘নাইট ক্লাব’ চালু করেছে দেশটি। ক্লাবটির নাম ‘বিস্ট হাউস’। তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সেই সঙ্গে গুনতে হবে মোটা অংকের টাকা।

সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে। যাবতীয় বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। যদিও মদ একেবারে নিষিদ্ধ। তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান পারবেন। দেশটিতে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ।

সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা। কারণ এখনো পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরাও পার্টি করতে পারত না।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

জানা গেছে, ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে। রয়েছে কয়েকটি স্টুডিও। একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। ডিজে ও সংগীত প্রয়োজকও আছেন। যা এই গোটা নাইট ক্লাবটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কর্তৃপক্ষ বলছে, এটি ক্রমেই শিল্প ও সংগীতের কেন্দ্র হয়ে উঠবে।

সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন। তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে। তারেক বলেন, আমার কাছে এই ক্লাব মানেই পৃথিবী। এখন অবশেষে আমি আমার দেশে আমার সংগীত দক্ষতা প্রদর্শন করতে পারব।

আগেই বলা হয়েছে যে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না। সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে ৬ হাজার রিয়াল বা ১ লাখ ৮৭ হাজার টাকা। শুধু তাই নয়, আরও সুবিধা চাইলে দিতে হবে ১০ হাজার রিয়াল বা প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৯ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদিতে চালু হলো নাইট ক্লাব, ঢুকতে পারবেন নারীরাও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদিতে চালু হলো নাইট ক্লাব, ঢুকতে পারবেন নারীরাও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ২৯ মে – রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার ‘নাইট ক্লাব’ চালু করেছে দেশটি। ক্লাবটির নাম ‘বিস্ট হাউস’। তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সেই সঙ্গে গুনতে হবে মোটা অংকের টাকা।সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে। যাবতীয় বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। যদিও মদ একেবারে নিষিদ্ধ। তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান পারবেন। দেশটিতে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ।সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা। কারণ এখনো পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরাও পার্টি করতে পারত না।জানা গেছে, ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে। রয়েছে কয়েকটি স্টুডিও। একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। ডিজে ও সংগীত প্রয়োজকও আছেন। যা এই গোটা নাইট ক্লাবটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কর্তৃপক্ষ বলছে, এটি ক্রমেই শিল্প ও সংগীতের কেন্দ্র হয়ে উঠবে।সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন। তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে। তারেক বলেন, আমার কাছে এই ক্লাব মানেই পৃথিবী। এখন অবশেষে আমি আমার দেশে আমার সংগীত দক্ষতা প্রদর্শন করতে পারব।আগেই বলা হয়েছে যে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না। সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে ৬ হাজার রিয়াল বা ১ লাখ ৮৭ হাজার টাকা। শুধু তাই নয়, আরও সুবিধা চাইলে দিতে হবে ১০ হাজার রিয়াল বা প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ২৯ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×