হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদিতে বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন



রিয়াদ, ২৫ সেপ্টেম্বর – বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক ‘হার্ট ট্রান্সপ্লান্ট’ করা হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে হৃদ্‌রোগে আক্রান্ত ১৬ বছরের এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। তথ্য আল আরাবিয়া।প্রতিবেদনে বলা হয়, দেশটির কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টার ওই অস্ত্রোপচারটির নেতৃত্ব দিয়েছেন। রোগীর বুকে কোনো ধরনের ছিদ্র না করেই ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই অস্ত্রোপচার নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে।রোবোটিক হার্ট সার্জারিতে ন্যূনতম কাটা-ছেঁড়ার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে ওপেন-হার্ট সার্জারির তুলনায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সম্ভাব্য জটিলতাগুলোও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।গত বছর, কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস (এনএএসএইচ) এবং হেপাটোসেলুলার কার্সিনোমা’য় (এইচসিসি) ভুগছেন এমন একজন ৬৬ বছর বয়সী সৌদি ব্যক্তির ওপর বিশ্বের প্রথম সম্পূর্ণ রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেছে।তারপর থেকে, এরকম আরোও চারটি প্রতিস্থাপন করা হয়েছে, যার সবগুলোই সৌদি নাগরিকদের সঙ্গে জড়িত। রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তারাই প্রথম, যারা ভবিষ্যতে রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট থেকে উপকৃত হবেন।এই প্রসঙ্গে কেএফএসআরসি -এর অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের নির্বাহী পরিচালক ডক্টর ডিটার ব্রোয়ারিং বলেছিলেন, কেএফএসআরসি গত ৪ দশক ধরে অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশ্ব মানচিত্রে সৌদি আরবকে তুলে ধরতে কাজ করে চলেছে। রোবটিক ট্রান্সপ্লান্ট স্বাস্থ্য সেবায় একটি নতুন ইতিহাস তৈরি করেছে যার মাধ্যমে নির্ভুল এবং ন্যূনতম কাটা ছেঁড়া করে অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে ভীষণ সহজে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদিতে বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদিতে বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
[ad_1] রিয়াদ, ২৫ সেপ্টেম্বর – বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক ‘হার্ট ট্রান্সপ্লান্ট’ করা হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে হৃদ্‌রোগে আক্রান্ত ১৬ বছরের এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। তথ্য আল আরাবিয়া।প্রতিবেদনে বলা হয়, দেশটির কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টার ওই অস্ত্রোপচারটির নেতৃত্ব দিয়েছেন। রোগীর বুকে কোনো ধরনের ছিদ্র না করেই ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই অস্ত্রোপচার নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে।রোবোটিক হার্ট সার্জারিতে ন্যূনতম কাটা-ছেঁড়ার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে ওপেন-হার্ট সার্জারির তুলনায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সম্ভাব্য জটিলতাগুলোও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।গত বছর, কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস (এনএএসএইচ) এবং হেপাটোসেলুলার কার্সিনোমা’য় (এইচসিসি) ভুগছেন এমন একজন ৬৬ বছর বয়সী সৌদি ব্যক্তির ওপর বিশ্বের প্রথম সম্পূর্ণ রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেছে।তারপর থেকে, এরকম আরোও চারটি প্রতিস্থাপন করা হয়েছে, যার সবগুলোই সৌদি নাগরিকদের সঙ্গে জড়িত। রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তারাই প্রথম, যারা ভবিষ্যতে রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট থেকে উপকৃত হবেন।এই প্রসঙ্গে কেএফএসআরসি -এর অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের নির্বাহী পরিচালক ডক্টর ডিটার ব্রোয়ারিং বলেছিলেন, কেএফএসআরসি গত ৪ দশক ধরে অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশ্ব মানচিত্রে সৌদি আরবকে তুলে ধরতে কাজ করে চলেছে। রোবটিক ট্রান্সপ্লান্ট স্বাস্থ্য সেবায় একটি নতুন ইতিহাস তৈরি করেছে যার মাধ্যমে নির্ভুল এবং ন্যূনতম কাটা ছেঁড়া করে অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে ভীষণ সহজে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×