হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদির ক্লাবের ১৩৭৮০ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে সৌদি আরবের ক্লাব আল হিলাল বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে। সৌদি ক্লাবের দেওয়া ওই প্রস্তাব মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ফুট মার্কেতো।

সংবাদ মাধ্যমটি দাবি করেছে, মেসির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করতে চেয়েছে আল হিলাল। ওই দুই মৌসুসের জন্য তাকে ১.২ বিলিয়ন ইউরো বা প্রায় ১৩ হাজার ৭৯৮ কোটি টাকা বেতনের প্রস্তাব করেছে ক্লাবটি।

গত জানুয়ারির দলবদলের মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি এজেন্টে আল নাসরে যোগ দিয়েছেন। তিনিও সৌদি ক্লাব থেকে মোটা অঙ্কের বেতন পাচ্ছেন। তবে মেসি ১.২ বিলিয়ন ইউরোতে আল হিলালে গেলে তা হবে রোনালদোর ডাবল।

আরও পড়ুন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ওদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করে চলেছে, মেসি বার্সেলোনায় ফিরবেন। জাভি জানিয়েছেন, নতুন চুক্তির বিষয়ে তারা ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে ফেলেছেন। বার্সা আর্থিক বিষয়গুলো সমাধান করার খুব কাছে আছেন বলেও উল্লেখ করেছেন। ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মেসি কিছু দিনের মধ্যে তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত পৌঁছে যাবেন। তবে নতুন চুক্তির ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে।

সূত্র: যুগান্তর
এম ইউ/৩০ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদির ক্লাবের ১৩৭৮০ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদির ক্লাবের ১৩৭৮০ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে সৌদি আরবের ক্লাব আল হিলাল বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে। সৌদি ক্লাবের দেওয়া ওই প্রস্তাব মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ফুট মার্কেতো। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, মেসির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করতে চেয়েছে আল হিলাল। ওই দুই মৌসুসের জন্য তাকে ১.২ বিলিয়ন ইউরো বা প্রায় ১৩ হাজার ৭৯৮ কোটি টাকা বেতনের প্রস্তাব করেছে ক্লাবটি। গত জানুয়ারির দলবদলের মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি এজেন্টে আল নাসরে যোগ দিয়েছেন। তিনিও সৌদি ক্লাব থেকে মোটা অঙ্কের বেতন পাচ্ছেন। তবে মেসি ১.২ বিলিয়ন ইউরোতে আল হিলালে গেলে তা হবে রোনালদোর ডাবল। ওদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করে চলেছে, মেসি বার্সেলোনায় ফিরবেন। জাভি জানিয়েছেন, নতুন চুক্তির বিষয়ে তারা ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে ফেলেছেন। বার্সা আর্থিক বিষয়গুলো সমাধান করার খুব কাছে আছেন বলেও উল্লেখ করেছেন। ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মেসি কিছু দিনের মধ্যে তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত পৌঁছে যাবেন। তবে নতুন চুক্তির ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে। সূত্র: যুগান্তরএম ইউ/৩০ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×