হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌম্যর সমস্যা ধরতে পারছেন না হাথুরুও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৯ ডিসেম্বর – বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, ফিরেছিলেন শূন্য রানে। বিশ্বকাপের পর হওয়া প্রথম ওয়ানডেতেও একাদশে সুযোগ পান সৌম্য সরকার।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এবারও শূন্যতেই সাজঘরে ফেরেন তিনি। মাঝে তার আহামরি পারফরম্যান্সও ছিল না।
তবুও সৌম্য নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা পেলেন, সেটি নিয়ে প্রশ্ন আছে। অনেকে বলছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে দলে তিনি। ওয়ানডেতে ব্যাট হাতে শেষ পাঁচ ইনিংসের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন সৌম্য। তার সমস্যা কী বুঝতে পারছেন না হাথুরুও।

মঙ্গলবার ডানেডিনে তিনি বলেন, ‘আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে আসলে জানি না। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কী। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। ’

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

এর আগেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিব আল হাসানের বদলে নেওয়া হয়েছে তাকে। কিন্তু ব্যাট হাতে তো বটেই, বোলিংয়েও পারফর্ম করতে পারছেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওভার বল করে ৬৩ রান দেন সৌম্য।

হাথুরু বলেন, ‘সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মতো কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিক ভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে একজন লেগ স্পিনারও নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে পারফর্মও করেছেন রিশাদ হাসান। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও পারফর্ম করেন। তাকে নিয়ে আশাবাদী হাথুরুও।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই। ’

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌম্যর সমস্যা ধরতে পারছেন না হাথুরুও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌম্যর সমস্যা ধরতে পারছেন না হাথুরুও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ডিসেম্বর – বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, ফিরেছিলেন শূন্য রানে। বিশ্বকাপের পর হওয়া প্রথম ওয়ানডেতেও একাদশে সুযোগ পান সৌম্য সরকার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এবারও শূন্যতেই সাজঘরে ফেরেন তিনি। মাঝে তার আহামরি পারফরম্যান্সও ছিল না।তবুও সৌম্য নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা পেলেন, সেটি নিয়ে প্রশ্ন আছে। অনেকে বলছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে দলে তিনি। ওয়ানডেতে ব্যাট হাতে শেষ পাঁচ ইনিংসের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন সৌম্য। তার সমস্যা কী বুঝতে পারছেন না হাথুরুও। মঙ্গলবার ডানেডিনে তিনি বলেন, ‘আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে আসলে জানি না। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কী। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। ’ এর আগেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিব আল হাসানের বদলে নেওয়া হয়েছে তাকে। কিন্তু ব্যাট হাতে তো বটেই, বোলিংয়েও পারফর্ম করতে পারছেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওভার বল করে ৬৩ রান দেন সৌম্য। হাথুরু বলেন, ‘সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মতো কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিক ভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে। ’ নিউজিল্যান্ডের বিপক্ষে একজন লেগ স্পিনারও নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে পারফর্মও করেছেন রিশাদ হাসান। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও পারফর্ম করেন। তাকে নিয়ে আশাবাদী হাথুরুও। তিনি বলেন, ‘প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই। ’ সূত্র: বাংলানিউজআইএ/ ১৯ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×