হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্কটল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতৃত্বে হামজা ইউসুফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


এডিনবার্গ, ২৭ মার্চ – স্কটল্যান্ডের ক্ষমতাসীন দল এসএনপি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফকে দলের প্রধান হিসেবে নির্বাচন করেছে। দলীয় প্রধান হিসেবে তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। অর্থাৎ পূর্বসূরী নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হবেন হামজা।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার স্কটিশ আইনপ্রণেতাদের এসএনপি দলের নতুন নেতাকে প্রধানমন্ত্রী (ফার্স্ট মিনিস্টার) হিসেবে নিশ্চিত করার কথা রয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

খবরে বলা হয়েছে, বিগত পাঁচ সপ্তাহের টানাপোড়েনের পর হামজা ইউসুফকে নতুন নেতা নির্বাচিত করেছে এনএনপি। বিশেষ করে, স্কটিশ ক্ষমতাসীন দলটির মধ্যে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ব্যাপক বিভক্তির মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টিকে সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের উত্তরসূরি হিসেবে নেতৃত্ব দেবেন। এর আগে আট বছর পার্টির নেতা এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের দায়িত্ব পালনের পর গত মাসে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন স্টারজেন।

৩৭ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা স্কটিশ নেতৃত্বের দৌড়ে জয়ের জন্য ফেভারিট ছিলেন। সম্প্রতি করোনভাইরাসের মহামারি চলাকালীন সংকটকবলিত জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

নিজের দক্ষিণ এশীয় বংশধারার কথা উল্লেখ করে এক আবেগপূর্ণ বিজয়ী ভাষণে হামজা ইউসুফ বলেন, ‘পাঞ্জাব থেকে সংসদ পর্যন্ত, আমাদের প্রজন্মের একটি যাত্রা রয়েছে।’

ইউসুফ আরও বলেছেন যে, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তার আবেগ রয়েছে। কারণ আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের বিকশিত ক্ষমতার সর্বোত্তম ব্যবহারের প্রয়োজন রয়েছে।

‘আমি নিশ্চিত করতে চাই যে, স্বাধীনতার জন্য আমাদের প্রচারাভিযান পঞ্চম পর্যায়ে রয়েছে। স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের চেয়ে বেশি প্রয়োজন,’ বলেন স্কটল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৭ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::স্কটল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতৃত্বে হামজা ইউসুফ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্কটল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতৃত্বে হামজা ইউসুফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্কটল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতৃত্বে হামজা ইউসুফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] এডিনবার্গ, ২৭ মার্চ – স্কটল্যান্ডের ক্ষমতাসীন দল এসএনপি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফকে দলের প্রধান হিসেবে নির্বাচন করেছে। দলীয় প্রধান হিসেবে তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। অর্থাৎ পূর্বসূরী নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হবেন হামজা। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার স্কটিশ আইনপ্রণেতাদের এসএনপি দলের নতুন নেতাকে প্রধানমন্ত্রী (ফার্স্ট মিনিস্টার) হিসেবে নিশ্চিত করার কথা রয়েছে। খবরে বলা হয়েছে, বিগত পাঁচ সপ্তাহের টানাপোড়েনের পর হামজা ইউসুফকে নতুন নেতা নির্বাচিত করেছে এনএনপি। বিশেষ করে, স্কটিশ ক্ষমতাসীন দলটির মধ্যে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ব্যাপক বিভক্তির মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টিকে সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের উত্তরসূরি হিসেবে নেতৃত্ব দেবেন। এর আগে আট বছর পার্টির নেতা এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের দায়িত্ব পালনের পর গত মাসে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন স্টারজেন। ৩৭ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা স্কটিশ নেতৃত্বের দৌড়ে জয়ের জন্য ফেভারিট ছিলেন। সম্প্রতি করোনভাইরাসের মহামারি চলাকালীন সংকটকবলিত জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। নিজের দক্ষিণ এশীয় বংশধারার কথা উল্লেখ করে এক আবেগপূর্ণ বিজয়ী ভাষণে হামজা ইউসুফ বলেন, ‘পাঞ্জাব থেকে সংসদ পর্যন্ত, আমাদের প্রজন্মের একটি যাত্রা রয়েছে।’ ইউসুফ আরও বলেছেন যে, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তার আবেগ রয়েছে। কারণ আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের বিকশিত ক্ষমতার সর্বোত্তম ব্যবহারের প্রয়োজন রয়েছে। ‘আমি নিশ্চিত করতে চাই যে, স্বাধীনতার জন্য আমাদের প্রচারাভিযান পঞ্চম পর্যায়ে রয়েছে। স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের চেয়ে বেশি প্রয়োজন,’ বলেন স্কটল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। সূত্র: যুগান্তর আইএ/ ২৭ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::স্কটল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতৃত্বে হামজা ইউসুফ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×