হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্কুল কলেজ যেভাবে আছে,সেভাবেই চলবে

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন

বর্তমানে যেভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চলছে সেভাবেই চলবে বলে জানিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

রবিবার (৯ জানুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে কমিটির ভার্চুয়াল বৈঠকের পর তিনি এই তথ্য জানান।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে তার প্রভাব অনেক বেশি জানিয়ে ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি আমরা বন্ধ করে দেই এবারও, তাহলে ইম্পেক্ট (প্রভাব) আবার অনেক বেশি। আবার খোলা রেখে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলেও সমস্যা।’

তিনি বলেন, তাই বর্তমান পরিস্থিতিতে সীমিত আকারে যেভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলছে, সেটা চলবে এবং খুব ঘনঘন নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, পুরোটাই নির্ভর করছে অবস্থার ওপর।’

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

বৈঠকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে কিনা প্রশ্নে ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘এখন টিকাদান কর্মসূচি চলছে। একে আরও জোরদারকরণ এবং আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার মাধ্যমে আমরা যেন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারি, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

তবে যেহেতু এখন সংক্রমণের হার ৬ শতাংশের বেশি, তাই তাজে বিবেচনায় রেখে এই ব্যবস্থাগুলো নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে সেভাবেই চলবে। তবে যদি কোনও কারনে সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে সাথে সাথে বন্ধ করার বিষয়ে চিন্তা করা হবে বলে জানান অধ্যাপক সহিদুল্লা।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্কুল কলেজ যেভাবে আছে,সেভাবেই চলবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্কুল কলেজ যেভাবে আছে,সেভাবেই চলবে

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
Print Image
বর্তমানে যেভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চলছে সেভাবেই চলবে বলে জানিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। রবিবার (৯ জানুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে কমিটির ভার্চুয়াল বৈঠকের পর তিনি এই তথ্য জানান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে তার প্রভাব অনেক বেশি জানিয়ে ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি আমরা বন্ধ করে দেই এবারও, তাহলে ইম্পেক্ট (প্রভাব) আবার অনেক বেশি। আবার খোলা রেখে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলেও সমস্যা।’ তিনি বলেন, তাই বর্তমান পরিস্থিতিতে সীমিত আকারে যেভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলছে, সেটা চলবে এবং খুব ঘনঘন নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, পুরোটাই নির্ভর করছে অবস্থার ওপর।’ বৈঠকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে কিনা প্রশ্নে ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘এখন টিকাদান কর্মসূচি চলছে। একে আরও জোরদারকরণ এবং আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার মাধ্যমে আমরা যেন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারি, সে বিষয়েও আলোচনা হয়েছে।’ তবে যেহেতু এখন সংক্রমণের হার ৬ শতাংশের বেশি, তাই তাজে বিবেচনায় রেখে এই ব্যবস্থাগুলো নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে সেভাবেই চলবে। তবে যদি কোনও কারনে সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে সাথে সাথে বন্ধ করার বিষয়ে চিন্তা করা হবে বলে জানান অধ্যাপক সহিদুল্লা। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×