হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত হয়নি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন


ঢাকা, ৩০ নভেম্বর – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

ইউএনও পান্না আক্তারের তল্লাশিতে উদ্ধার নিখোঁজ শিক্ষিকার মরদেহ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি।

‘সেখানে চিকিৎসকরা কতর্বরত আছেন, তার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান তিনি।

তবে, পূর্বঘোষিত রোডশো কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে হাসপাতালেই আছেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত হয়নি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত হয়নি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ নভেম্বর – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি।‘সেখানে চিকিৎসকরা কতর্বরত আছেন, তার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান তিনি।তবে, পূর্বঘোষিত রোডশো কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে হাসপাতালেই আছেন তিনি।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ৩০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×