হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন




 

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

যৌতুক নিরোধ আইনে স্ত্রীর মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  রবিবার (২১ মে) সকালে আইনজীবী শুভ ধর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য শুভ ধর (৩৮) পটিয়া উপজেলার ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টার বাড়ির অশোক কুমার ধরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, হিন্দু শাস্ত্রবিধি মেনে সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালী উপজেলার এক তরুণীর সঙ্গে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি শুভ ধরের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহ পরবর্তী স্ত্রীকে নিয়ে শুভ ধর তার বোনের বাসায় থাকতে শুরু করেন। সেখানে দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান হয়। পরবর্তীতে যৌতুকের দাবিতে স্বামী, স্বামীর বোন, বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কারণে-অকারণে গায়ে হাত তোলেন। এমনকি নিয়মিত পুত্রের ভরণ-পোষণও দেননি। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1]   যৌতুক নিরোধ আইনে স্ত্রীর মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  রবিবার (২১ মে) সকালে আইনজীবী শুভ ধর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য শুভ ধর (৩৮) পটিয়া উপজেলার ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টার বাড়ির অশোক কুমার ধরের ছেলে। আদালত সূত্রে জানা যায়, হিন্দু শাস্ত্রবিধি মেনে সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালী উপজেলার এক তরুণীর সঙ্গে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি শুভ ধরের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহ পরবর্তী স্ত্রীকে নিয়ে শুভ ধর তার বোনের বাসায় থাকতে শুরু করেন। সেখানে দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান হয়। পরবর্তীতে যৌতুকের দাবিতে স্বামী, স্বামীর বোন, বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কারণে-অকারণে গায়ে হাত তোলেন। এমনকি নিয়মিত পুত্রের ভরণ-পোষণও দেননি। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×