হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্ত্রী ও সন্তান নিয়ে যা বললেন সালমান খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ জুন ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৯ জুন – বলিউড ভাইজান সালমান খানের বয়স ৫৬ পেরিয়েছে। যাকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। কয়েকদিন আগেই ৫৭-তে পা দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। এদিকে ভাইজানের বিয়ে নিয়ে গুঞ্জন, আলোচনা বছরের পর বছর ধরে চলছেই। কিন্তু সব কিছুকে পাশ কাটিয়ে সাল্লু কেবল কাজেই ব্যস্ত আছেন তিনি।

সম্প্রতি সালমান তার ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর একটি পর্বে অংশ নেন। সেই বিশেষ পর্বটি প্রচারে আসে ঈদের দিন। এখানকার একটি সেগমেন্ট হলো, সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানো। এতে একজন নেটিজেনের মন্তব্য উত্থাপন করেন আরবাজ।

সেটা ছিল এমন- ‘কোথায় লুকিয়ে আছো ভীতু? ভারতের সবাই জানে যে, তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং ১৭ বছরের সন্তানের সঙ্গে আছো। ভারতের মানুষকে কত দিন মুর্খ বানিয়ে রাখবে?’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এই প্রশ্নটা শুনে সালমান জানতে চান, ‘এটা কার উদ্দেশ্যে বলেছে?’ আরবাজ জানান, এটা সালমানকে নিয়েই লেখা। তখন জবাব দেন সালমান খান বলেন, এসব মানুষ খুবই জ্ঞানী! একদম বাজে কথা এটা। আমি জানি না, এগুলো কে বলেছে বা কোথায় লেখা হয়েছে, তারা কী মনে করে এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব? ভাই, আমার কোনো বউ নেই। আমি ভারতেই থাকি, আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি। সেই ৯ বছর বয়স থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না।’

বিয়ে না করলেও সালমান খান এ পর্যন্ত বেশ কয়েকটি প্রেম করেছেন। তার প্রেমিকার তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ ও ইউলিয়া ভান্টুর। কিন্তু কারো সঙ্গেই সম্পর্কের পরিণতি দেননি তিনি।

আইএ/ ১৯ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

স্ত্রী ও সন্তান নিয়ে যা বললেন সালমান খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্ত্রী ও সন্তান নিয়ে যা বললেন সালমান খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ জুন ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৯ জুন – বলিউড ভাইজান সালমান খানের বয়স ৫৬ পেরিয়েছে। যাকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। কয়েকদিন আগেই ৫৭-তে পা দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। এদিকে ভাইজানের বিয়ে নিয়ে গুঞ্জন, আলোচনা বছরের পর বছর ধরে চলছেই। কিন্তু সব কিছুকে পাশ কাটিয়ে সাল্লু কেবল কাজেই ব্যস্ত আছেন তিনি।সম্প্রতি সালমান তার ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর একটি পর্বে অংশ নেন। সেই বিশেষ পর্বটি প্রচারে আসে ঈদের দিন। এখানকার একটি সেগমেন্ট হলো, সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানো। এতে একজন নেটিজেনের মন্তব্য উত্থাপন করেন আরবাজ।সেটা ছিল এমন- ‘কোথায় লুকিয়ে আছো ভীতু? ভারতের সবাই জানে যে, তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং ১৭ বছরের সন্তানের সঙ্গে আছো। ভারতের মানুষকে কত দিন মুর্খ বানিয়ে রাখবে?’এই প্রশ্নটা শুনে সালমান জানতে চান, ‘এটা কার উদ্দেশ্যে বলেছে?’ আরবাজ জানান, এটা সালমানকে নিয়েই লেখা। তখন জবাব দেন সালমান খান বলেন, এসব মানুষ খুবই জ্ঞানী! একদম বাজে কথা এটা। আমি জানি না, এগুলো কে বলেছে বা কোথায় লেখা হয়েছে, তারা কী মনে করে এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব? ভাই, আমার কোনো বউ নেই। আমি ভারতেই থাকি, আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি। সেই ৯ বছর বয়স থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না।’বিয়ে না করলেও সালমান খান এ পর্যন্ত বেশ কয়েকটি প্রেম করেছেন। তার প্রেমিকার তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ ও ইউলিয়া ভান্টুর। কিন্তু কারো সঙ্গেই সম্পর্কের পরিণতি দেননি তিনি।আইএ/ ১৯ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×