হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘স্বতন্ত্ররা আমার বাম হাত, নৌকায় জয়ীরা ডান হাত’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীদের ডান হাত এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নিজের বাম হাত হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (জানুয়ারি ২৮) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে গণভবন গেটে স্বতন্ত্র সংসদ সদস্যরা সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ফরিদপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন, আমরা তো সবাই চেয়েছি, দল থেকে আমরা নৌকা পাইনি সবাই। আমরা দলের বিভিন্ন পদে আছি, বিভিন্ন দায়িত্বে আছি। আমরা আওয়ামী লীগেরই লোক। স্বতন্ত্র হলেও অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমরা আওয়ামী লীগের পদে আছি, আবার একদিকে স্বতন্ত্র। এলাকায় আমাদের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। এজন্য আমরা যেহেতু দলের মধ্যে আছি সেজন্য আমাদের একত্রিত করা হোক।

স্বতন্ত্রভাবে নির্বাচিত আওয়ামী লীগের এ নেতা বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, স্বতন্ত্র হিসেবেই তোমরা কাজ করো। আমার এখানে কোনো সমস্যা হবে না। কারণ এটা (নৌকায় বিজয়ী) আমার ডান হাত, এটা (স্বতন্ত্রভাবে নির্বাচিত) আমার বাম হাত। তোমরা এটাও আমার, এইটাও আমার। নৌকা প্রতীক নিয়ে যারা জয়ী হয়েছে এরাও আমার। আর যারা আওয়ামী লীগের পদে আছে: বিভিন্ন পদে দায়িত্বে আছে, নৌকা চেয়েছিল কিন্তু নৌকা পায় নাই তারাও আমার। তিনি কাউকে আলাদাভাবে দেখছেন না।

ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেত মো. খসরু চৌধুরী বলেন, ওনার ম্যাসেজ ছিল, আমার ডান হাতও আমার, বাম হাতও আমার। আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন। আপনারা বেশি সময় পাবেন সংসদে, আমার দলীয় যারা আছে, তাদের চেয়েও বেশি প্রায়োরিটি পাবেন।

স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চলতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা আওয়ামী লীগেরই লোক, আওয়ামী লীগেই আছো। সুতরাং আমরা মনে করি যে, আমরা আওয়ামী লীগেই আছি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদে আমরা ভূমিকা পালন করব।

স্বতন্ত্র সংসদ সদস্যরা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনয়নে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়িত্বভার অর্পণ করেছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৯ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘স্বতন্ত্ররা আমার বাম হাত, নৌকায় জয়ীরা ডান হাত’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘স্বতন্ত্ররা আমার বাম হাত, নৌকায় জয়ীরা ডান হাত’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীদের ডান হাত এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নিজের বাম হাত হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (জানুয়ারি ২৮) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।বৈঠক শেষে গণভবন গেটে স্বতন্ত্র সংসদ সদস্যরা সাংবাদিকদের এ কথা জানান।ফরিদপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন, আমরা তো সবাই চেয়েছি, দল থেকে আমরা নৌকা পাইনি সবাই। আমরা দলের বিভিন্ন পদে আছি, বিভিন্ন দায়িত্বে আছি। আমরা আওয়ামী লীগেরই লোক। স্বতন্ত্র হলেও অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমরা আওয়ামী লীগের পদে আছি, আবার একদিকে স্বতন্ত্র। এলাকায় আমাদের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। এজন্য আমরা যেহেতু দলের মধ্যে আছি সেজন্য আমাদের একত্রিত করা হোক।স্বতন্ত্রভাবে নির্বাচিত আওয়ামী লীগের এ নেতা বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, স্বতন্ত্র হিসেবেই তোমরা কাজ করো। আমার এখানে কোনো সমস্যা হবে না। কারণ এটা (নৌকায় বিজয়ী) আমার ডান হাত, এটা (স্বতন্ত্রভাবে নির্বাচিত) আমার বাম হাত। তোমরা এটাও আমার, এইটাও আমার। নৌকা প্রতীক নিয়ে যারা জয়ী হয়েছে এরাও আমার। আর যারা আওয়ামী লীগের পদে আছে: বিভিন্ন পদে দায়িত্বে আছে, নৌকা চেয়েছিল কিন্তু নৌকা পায় নাই তারাও আমার। তিনি কাউকে আলাদাভাবে দেখছেন না।ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেত মো. খসরু চৌধুরী বলেন, ওনার ম্যাসেজ ছিল, আমার ডান হাতও আমার, বাম হাতও আমার। আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন। আপনারা বেশি সময় পাবেন সংসদে, আমার দলীয় যারা আছে, তাদের চেয়েও বেশি প্রায়োরিটি পাবেন।স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চলতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা আওয়ামী লীগেরই লোক, আওয়ামী লীগেই আছো। সুতরাং আমরা মনে করি যে, আমরা আওয়ামী লীগেই আছি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদে আমরা ভূমিকা পালন করব।স্বতন্ত্র সংসদ সদস্যরা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনয়নে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়িত্বভার অর্পণ করেছেন।গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।সূত্র: বাংলানিউজআইএ/ ২৯ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×