হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন


ঢাকা, ১৮ ডিসেম্বর – স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে জাতীয় ছাত্রশক্তির নেতারা। আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘আমরা সাবধান করে দিচ্ছি ড. ইউনূসকে। আপনার যদি মনে হয়, এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব।যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন। না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এ কণ্ঠ শোনানো হবে।’

আইনশৃঙ্খলা অবনতির কারণে হাদির ওপর হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ছাত্রশক্তির সভাপতি। তিনি বলেন, ‘এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হয়েছিল, থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে এর আগে আইনশৃঙ্খলা অবনতির কারণে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নিহত হন। এ সবকিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

ছাত্রশক্তির এই নেতা বলেন, ‘আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। এমন একজন মানুষ, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৮ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ ডিসেম্বর – স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে জাতীয় ছাত্রশক্তির নেতারা। আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।আজ বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘আমরা সাবধান করে দিচ্ছি ড. ইউনূসকে। আপনার যদি মনে হয়, এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব।যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন। না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এ কণ্ঠ শোনানো হবে।’আইনশৃঙ্খলা অবনতির কারণে হাদির ওপর হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ছাত্রশক্তির সভাপতি। তিনি বলেন, ‘এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হয়েছিল, থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে এর আগে আইনশৃঙ্খলা অবনতির কারণে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নিহত হন। এ সবকিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’ছাত্রশক্তির এই নেতা বলেন, ‘আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। এমন একজন মানুষ, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই।’সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৮ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×