বরগুনা, ১৮ সেপ্টেম্বর – বরগুনার পাথরঘাটায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাকিব, তানভীর ও রাকিব। এদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাতো ভাই। তাদের সবার বাড়ি কাকচিড়া ইউনিয়নে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু জানান, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে তিনজন একটি মোটরসাইকেলে করে কাকচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সংগ্রাম অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২৩





মন্তব্য করুন