হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হত্যা মামলায় কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ ডিসেম্বর – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে মো. শাহজাহান (২২) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে মামলায় গ্রেপ্তার দেখানোসহ কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক ইয়াছির আরাফাত।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইয়াছির আরাফাত আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে বলেন, আসামি নাসিমুল আলম চৌধুরী পূর্ববর্তী সরকারের বিভিন্ন অবৈধ কাজে সহায়তাকারী, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার গোপন ষড়যন্ত্র ও বিগত সরকারের সন্ত্রাসীদের অর্থের জোগান দিয়ে সক্রিয় করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এ সময় ভিকটিম শাহজাহান বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হন। এরপর ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভিকটিমের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হত্যা মামলায় কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হত্যা মামলায় কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ ডিসেম্বর – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে মো. শাহজাহান (২২) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে মামলায় গ্রেপ্তার দেখানোসহ কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক ইয়াছির আরাফাত।এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইয়াছির আরাফাত আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে বলেন, আসামি নাসিমুল আলম চৌধুরী পূর্ববর্তী সরকারের বিভিন্ন অবৈধ কাজে সহায়তাকারী, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার গোপন ষড়যন্ত্র ও বিগত সরকারের সন্ত্রাসীদের অর্থের জোগান দিয়ে সক্রিয় করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এ সময় ভিকটিম শাহজাহান বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হন। এরপর ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভিকটিমের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×