হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালিতে মাইন ইস্যুতে ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন


তেহরান, ১১ মার্চ – হরমুজ প্রণালিতে মাইন স্থাপন ইস্যুতে ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে তবে সেগুলো অবিলম্বে সরিয়ে নিতে হবে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, মাইন বসানো হয়ে থাকলে এবং তা না সরালে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে।

তবে তেহরান যদি মাইনগুলো সরিয়ে নেয় তবে তা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ট্রাম্পের এই বার্তার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপনকারী জাহাজগুলো ধ্বংস করছে। তিনি উল্লেখ করেন, অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান চালানো হচ্ছে এবং কোনোভাবেই হরমুজ প্রণালিকে সন্ত্রাসীদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে না। সেন্ট্রাল কমান্ড পরে দাবি করে, তারা ওই প্রণালির কাছে ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের বেশ কিছু নৌযান ধ্বংস করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রণালিতে ইরান মাইন বসাতে শুরু করেছে তবে তা এখনও ব্যাপক আকার ধারণ করেনি। একটি সূত্র জানায়, ইরানের হাতে এখনও বিপুল সংখ্যক ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে যা দিয়ে তারা জলপথে কয়েকশ মাইন ছড়িয়ে দিতে পারে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি বর্তমানে নৌবাহিনীর পাশাপাশি এই প্রণালির নিয়ন্ত্রণ করছে।

তাদের হাতে বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী যান এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহারের সক্ষমতা রয়েছে। এর আগে আইআরজিসি সতর্ক করেছিল যে এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলা চালানো হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর থেকে জলপথটি কার্যত বন্ধ রয়েছে। এই পথে চলাচলের ঝুঁকির কারণে বর্তমান অবস্থাকে মৃত্যু উপত্যকা হিসেবে বর্ণনা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালি দিয়ে পাহারা দিয়ে পার করেনি। তবে গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালি নিরাপদ থাকবে এবং মাইন শনাক্ত করার জন্য তাদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হরমুজ প্রণালিতে মাইন ইস্যুতে ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালিতে মাইন ইস্যুতে ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১১ মার্চ – হরমুজ প্রণালিতে মাইন স্থাপন ইস্যুতে ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে তবে সেগুলো অবিলম্বে সরিয়ে নিতে হবে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, মাইন বসানো হয়ে থাকলে এবং তা না সরালে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে।তবে তেহরান যদি মাইনগুলো সরিয়ে নেয় তবে তা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ট্রাম্পের এই বার্তার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপনকারী জাহাজগুলো ধ্বংস করছে। তিনি উল্লেখ করেন, অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান চালানো হচ্ছে এবং কোনোভাবেই হরমুজ প্রণালিকে সন্ত্রাসীদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে না। সেন্ট্রাল কমান্ড পরে দাবি করে, তারা ওই প্রণালির কাছে ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের বেশ কিছু নৌযান ধ্বংস করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ।বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রণালিতে ইরান মাইন বসাতে শুরু করেছে তবে তা এখনও ব্যাপক আকার ধারণ করেনি। একটি সূত্র জানায়, ইরানের হাতে এখনও বিপুল সংখ্যক ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে যা দিয়ে তারা জলপথে কয়েকশ মাইন ছড়িয়ে দিতে পারে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি বর্তমানে নৌবাহিনীর পাশাপাশি এই প্রণালির নিয়ন্ত্রণ করছে।তাদের হাতে বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী যান এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহারের সক্ষমতা রয়েছে। এর আগে আইআরজিসি সতর্ক করেছিল যে এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলা চালানো হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর থেকে জলপথটি কার্যত বন্ধ রয়েছে। এই পথে চলাচলের ঝুঁকির কারণে বর্তমান অবস্থাকে মৃত্যু উপত্যকা হিসেবে বর্ণনা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালি দিয়ে পাহারা দিয়ে পার করেনি। তবে গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালি নিরাপদ থাকবে এবং মাইন শনাক্ত করার জন্য তাদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে।এস এম/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×