হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও পিকআপসহ আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন


চাঁদপুর, ৭ মার্চ – চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জাব্বার।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে কুমিল্লা থেকে একটি ডাকাতদল পিকআপযোগে হাজীগঞ্জ বাজারে ডাকাতির উদ্দেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতেই চাঁদপুর ও কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।

রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে টাটা ব্র্যান্ডের একটি নীল রঙের ছোট পিকআপ থামানো হলে ভেতরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে এএসআই দিলীপ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ তিনজনকে আটক করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. জাহেদ ওরফে জাহিদ, কুমিল্লার মুরাদনগর থানার খুরুইল গ্রামের মৃত খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন এবং একই জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসীন মিয়া।

এম ম/ ৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও পিকআপসহ আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও পিকআপসহ আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ৭ মার্চ – চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জাব্বার।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে কুমিল্লা থেকে একটি ডাকাতদল পিকআপযোগে হাজীগঞ্জ বাজারে ডাকাতির উদ্দেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতেই চাঁদপুর ও কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে টাটা ব্র্যান্ডের একটি নীল রঙের ছোট পিকআপ থামানো হলে ভেতরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে এএসআই দিলীপ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ তিনজনকে আটক করতে সক্ষম হন।গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. জাহেদ ওরফে জাহিদ, কুমিল্লার মুরাদনগর থানার খুরুইল গ্রামের মৃত খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন এবং একই জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসীন মিয়া।এম ম/ ৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×