ঢাকা, ২০ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে আবারও চারদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে রেন্ট-এ-কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
রিমান্ড শেষে নুরুজ্জামানকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, প্রধান সন্দেহভাজন গুলিবর্ষণকারী ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে প্রথম দফার রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ, অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা এবং মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) হাদির মরদেহ দেশে আনা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন