হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হানি সিংকে প্রাণনাশের হুমকি গোল্ডি ব্রারের, দিল্লি পুলিশে অভিযোগ দায়ের গায়কের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২২ জুন – গত বছর ২৯ মে দুর্বৃত্তদের গুলিতে খুন হন শিল্পী সিধু মুসেওয়ালা। এই খুনের সাথে জড়িত বলে যার নাম এসেছিল সেই গোল্ডি ব্রার নাকি এখন ফোন করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন হানি সিংকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে র‌্যাপতারকা হানি জানান, তাকে নাকি ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন গোল্ডি ব্রার। হানির কথা অনুযায়ী, তিনি এবং তার কর্মীরা নাকি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেয়েছেন, যেখানে অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে গোল্ডি ব্রার বলে পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

হানি বলেন, আমি ভীষণ ভয়ে-ভয়ে রয়েছি। আমার গোটা পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। মৃত্যুকে কে ভয় পায় না। এ রকম মৃত্যুর হুমকি আমি আগে কখনও পাইনি। আমি শুধু শ্রোতাদের কাছ থেকে ভালোবাসাই পেয়েছি।

হানি আরও বলেন, আমি সব তথ্য প্রমাণ দিল্লি পুলিশের কমিশনারকে দিয়েছি। আমি তাদের কাছে আমাকে নিরাপত্তা দেওয়ার আর্জিও জানিয়েছি। এই বিষয়ে যাতে তদন্ত হয়, সেই আবেদনও রেখেছি পুলিশের কাছে।

র‌্যাপারের দাবি, ওই ব্যক্তির কাছ থেকে ফোন ছাড়াও একাধিক ভয়েস নোটও নাকি পেয়েছেন তিনি।

আইএ/ ২২ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হানি সিংকে প্রাণনাশের হুমকি গোল্ডি ব্রারের, দিল্লি পুলিশে অভিযোগ দায়ের গায়কের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হানি সিংকে প্রাণনাশের হুমকি গোল্ডি ব্রারের, দিল্লি পুলিশে অভিযোগ দায়ের গায়কের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ জুন – গত বছর ২৯ মে দুর্বৃত্তদের গুলিতে খুন হন শিল্পী সিধু মুসেওয়ালা। এই খুনের সাথে জড়িত বলে যার নাম এসেছিল সেই গোল্ডি ব্রার নাকি এখন ফোন করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন হানি সিংকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে র‌্যাপতারকা হানি জানান, তাকে নাকি ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন গোল্ডি ব্রার। হানির কথা অনুযায়ী, তিনি এবং তার কর্মীরা নাকি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেয়েছেন, যেখানে অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে গোল্ডি ব্রার বলে পরিচয় দিয়েছেন। হানি বলেন, আমি ভীষণ ভয়ে-ভয়ে রয়েছি। আমার গোটা পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। মৃত্যুকে কে ভয় পায় না। এ রকম মৃত্যুর হুমকি আমি আগে কখনও পাইনি। আমি শুধু শ্রোতাদের কাছ থেকে ভালোবাসাই পেয়েছি। হানি আরও বলেন, আমি সব তথ্য প্রমাণ দিল্লি পুলিশের কমিশনারকে দিয়েছি। আমি তাদের কাছে আমাকে নিরাপত্তা দেওয়ার আর্জিও জানিয়েছি। এই বিষয়ে যাতে তদন্ত হয়, সেই আবেদনও রেখেছি পুলিশের কাছে। র‌্যাপারের দাবি, ওই ব্যক্তির কাছ থেকে ফোন ছাড়াও একাধিক ভয়েস নোটও নাকি পেয়েছেন তিনি। আইএ/ ২২ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×