হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাসকে পরাজিত করা সম্ভব নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ২১ জানুয়ারি – হামাসকে ধ্বংস করা কিংবা গাজা থেকে ইসরায়েলী বন্দীদের উদ্ধার করার কোনোটাই সম্ভব নয় বলে জানিয়েছেন চার সিনিয়র ইসরাইলি কমান্ডার। শনিবার (২০ জানুয়ারি) নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে তারা এ তথ্য জানান। পরিচয় প্রকাশ না করার শর্তে ওইসব কমান্ডার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এটা তাদের ব্যক্তিগত অভিমত। আর এমন অভিমত প্রকাশ্যে বলার কোনো অনুমতি তাদের নেই।

ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) ওই চার সিনিয়র কমান্ডার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হামাসকে পুরোপুরি বিধ্বস্ত করার জন্য যে যুদ্ধের পরিকল্পনা করা হয়েছে, তাতে গাজায় ৭ অক্টোবর থেকে আটক থাকা ইসরাইলি বন্দীদের জীবন চলে যেতে পারে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ইসরাইলি কমান্ডারা বলেন, গাজায় যুদ্ধপরবর্তী দীর্ঘ মেয়াদি পরিকল্পনা না থাকায় হামাসের হাতে থাকা গাজার অবশিষ্ট অংশ কিভাবে দখল করা হবে সে ব্যাপারে স্বল্প মেয়াদি কৌশলগত সিদ্ধঅন্ত নেয়া কঠিন।

তারা আরও বলেন, তারা বিশ্বাস করেন যে যুদ্ধের কারণে বৈদেশিক সম্পর্কে অবনতির কারণেও ইসরাইলকে নিরাপদ রাখা এবং পর্যাপ্তভাবে সরবরাহ বহাল রাখার সক্ষমতায় প্রভাব ফেলবে। এছাড়া এখনো গাজায় বন্দী থাকা ইসরাইলিদের প্রত্যাবর্তনের সবচেয়ে দ্রুত পথ হতে পারে কূটনৈতিক পন্থা বলে মনে করছেন তারা।

তারা নিউ ইয়র্ক টাইমসকে আরো বলেন, হামাসের সামরিক কাঠামো যতটুকু ধারণা করা হয়েছিল, তার চেয়ে আধুনিক। তারা বলেন, হামাসের টানেল নেটওয়ার্ক আগে যতটুকু ভাবা হয়েছিল, তার চেয়ে প্রায় চারগুণ বড়। বন্দীদের উদ্ধার করার চেষ্টা করা হলে টানেল নেটওয়ার্কে তাদের মৃত্যু হতে পারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাসকে পরাজিত করা সম্ভব নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাসকে পরাজিত করা সম্ভব নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২১ জানুয়ারি – হামাসকে ধ্বংস করা কিংবা গাজা থেকে ইসরায়েলী বন্দীদের উদ্ধার করার কোনোটাই সম্ভব নয় বলে জানিয়েছেন চার সিনিয়র ইসরাইলি কমান্ডার। শনিবার (২০ জানুয়ারি) নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে তারা এ তথ্য জানান। পরিচয় প্রকাশ না করার শর্তে ওইসব কমান্ডার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এটা তাদের ব্যক্তিগত অভিমত। আর এমন অভিমত প্রকাশ্যে বলার কোনো অনুমতি তাদের নেই। ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) ওই চার সিনিয়র কমান্ডার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হামাসকে পুরোপুরি বিধ্বস্ত করার জন্য যে যুদ্ধের পরিকল্পনা করা হয়েছে, তাতে গাজায় ৭ অক্টোবর থেকে আটক থাকা ইসরাইলি বন্দীদের জীবন চলে যেতে পারে। ইসরাইলি কমান্ডারা বলেন, গাজায় যুদ্ধপরবর্তী দীর্ঘ মেয়াদি পরিকল্পনা না থাকায় হামাসের হাতে থাকা গাজার অবশিষ্ট অংশ কিভাবে দখল করা হবে সে ব্যাপারে স্বল্প মেয়াদি কৌশলগত সিদ্ধঅন্ত নেয়া কঠিন। তারা আরও বলেন, তারা বিশ্বাস করেন যে যুদ্ধের কারণে বৈদেশিক সম্পর্কে অবনতির কারণেও ইসরাইলকে নিরাপদ রাখা এবং পর্যাপ্তভাবে সরবরাহ বহাল রাখার সক্ষমতায় প্রভাব ফেলবে। এছাড়া এখনো গাজায় বন্দী থাকা ইসরাইলিদের প্রত্যাবর্তনের সবচেয়ে দ্রুত পথ হতে পারে কূটনৈতিক পন্থা বলে মনে করছেন তারা। তারা নিউ ইয়র্ক টাইমসকে আরো বলেন, হামাসের সামরিক কাঠামো যতটুকু ধারণা করা হয়েছিল, তার চেয়ে আধুনিক। তারা বলেন, হামাসের টানেল নেটওয়ার্ক আগে যতটুকু ভাবা হয়েছিল, তার চেয়ে প্রায় চারগুণ বড়। বন্দীদের উদ্ধার করার চেষ্টা করা হলে টানেল নেটওয়ার্কে তাদের মৃত্যু হতে পারে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২১ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×