হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাসের পার্লামেন্ট ভবন দখলের দাবি ইসরায়েলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৪ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর এক মাসের বেশি সময় পর মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন দাবি করল তেলআবিব। খবর এএফপির।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এদিনই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এখন আবার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করেছে। যদিও এসব হাসপাতালে ঘরছাড়া লাখো ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৪ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাসের পার্লামেন্ট ভবন দখলের দাবি ইসরায়েলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাসের পার্লামেন্ট ভবন দখলের দাবি ইসরায়েলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৪ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর এক মাসের বেশি সময় পর মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন দাবি করল তেলআবিব। খবর এএফপির। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এদিনই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে। গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এখন আবার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করেছে। যদিও এসব হাসপাতালে ঘরছাড়া লাখো ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন। সূত্র: কালবেলাআইএ/ ১৪ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×