হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে তাদের নিরস্ত্রিকরণে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৫ অক্টোবর – ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের নিরস্ত্রিকরণে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, সেই পদক্ষেপ দ্রুত এবং সম্ভবত ভয়াবহ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এই প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা তাদের (হামাস) বলেছি, আমরা চাই যে তারা অস্ত্র সমর্পণ করুক এবং তারা তা করবে। যদি তারা অস্ত্র সমর্পণ না করে, তাহলে আমরা তাদের নিরস্ত্র করব। সেক্ষেত্রে এটি ঘটবে দ্রুত এবং সম্ভবত ভয়াবহভাবে। অর্থাৎ, তাদের অস্ত্র সমর্পণ করতেই হবে।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

ট্রাম্প প্রাথমিকভাবে দাবি করেন যে তিনি সরাসরি হামাস নেতাদের সঙ্গে কথা বলেছেন। পরে অবশ্য তিনি সংশোধন করে জানান, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনারের মাধ্যমে হামাস নেতাদের সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পের অনুমতিক্রমে গত সপ্তাহে মিসরের শারম আল শেখ শহরে হামাসের বর্তমান শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়ারের সঙ্গে উইটকফ এবং কুশনার বৈঠক করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার অন্যতম শর্ত হলো হামাসের অস্ত্র সমর্পণ। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত ১০ অক্টোবর শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। যদিও অতীতে হামাস একাধিকবার অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে, তবে এবার তারা সরাসরি এটি প্রত্যাখ্যান করেনি।

হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তা আপনাকে ব্যাখ্যা করতে বাধ্য নই। তবে এটুকু বলতে পারি, তারা জানে যে আমি কোনো খেলা খেলছি না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে তাদের নিরস্ত্রিকরণে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে তাদের নিরস্ত্রিকরণে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৫ অক্টোবর – ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের নিরস্ত্রিকরণে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, সেই পদক্ষেপ দ্রুত এবং সম্ভবত ভয়াবহ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।গতকাল মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এই প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা তাদের (হামাস) বলেছি, আমরা চাই যে তারা অস্ত্র সমর্পণ করুক এবং তারা তা করবে। যদি তারা অস্ত্র সমর্পণ না করে, তাহলে আমরা তাদের নিরস্ত্র করব। সেক্ষেত্রে এটি ঘটবে দ্রুত এবং সম্ভবত ভয়াবহভাবে। অর্থাৎ, তাদের অস্ত্র সমর্পণ করতেই হবে।ট্রাম্প প্রাথমিকভাবে দাবি করেন যে তিনি সরাসরি হামাস নেতাদের সঙ্গে কথা বলেছেন। পরে অবশ্য তিনি সংশোধন করে জানান, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনারের মাধ্যমে হামাস নেতাদের সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পের অনুমতিক্রমে গত সপ্তাহে মিসরের শারম আল শেখ শহরে হামাসের বর্তমান শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়ারের সঙ্গে উইটকফ এবং কুশনার বৈঠক করেছিলেন।প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার অন্যতম শর্ত হলো হামাসের অস্ত্র সমর্পণ। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত ১০ অক্টোবর শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। যদিও অতীতে হামাস একাধিকবার অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে, তবে এবার তারা সরাসরি এটি প্রত্যাখ্যান করেনি।হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তা আপনাকে ব্যাখ্যা করতে বাধ্য নই। তবে এটুকু বলতে পারি, তারা জানে যে আমি কোনো খেলা খেলছি না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×