ঢাকা, ১৮ আগস্ট – ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
তার গাড়িচালক মো. কালাম বলেন, রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্যারকে হাসপাতালে নেওয়া হয়।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, আহমদ রফিককে হাসপাতালে ভর্তির পরই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি রয়েছে। শরীর অত্যন্ত দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে এ ধরনের অবস্থা দেখা দিতে পারে। অধ্যাপক ডা. নূর মোহাম্মদ এবং অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ আগস্ট ২০২৫




মন্তব্য করুন