হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসিনা আপা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন


ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারি – বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগের রাতেই ভোট হয়ে যেত। এখন জনগণের সামনে একটি নতুন সুযোগ এসেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

মির্জা ফখরুল বলেন, “আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন। তিনি গেছেন ভালো করেছেন। কিন্তু এলাকার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে গেলেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—আপনারা বিপদে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।”

তিনি আরও বলেন, “আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। এই এলাকা থেকে নির্বাচন করে কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু হারলেও আপনাদের ছেড়ে যাইনি। আমার বয়স ৭৮ হলেও মনের দিক থেকে এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার সমস্যাগুলো সমাধান করতে পারব।”

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, “আমরা মুসলমান-হিন্দু সবাই একসঙ্গে এই এলাকায় বসবাস করি। একে অপরের উৎসব-অনুষ্ঠানে অংশ নিই। কেউ কেউ আমাদের ভাগ করতে চায়, কিন্তু আমরা সেই বিভাজন চাই না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে দেশ গড়তে চাই, সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।”

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাসিনা আপা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসিনা আপা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারি – বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগের রাতেই ভোট হয়ে যেত। এখন জনগণের সামনে একটি নতুন সুযোগ এসেছে।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, “আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন। তিনি গেছেন ভালো করেছেন। কিন্তু এলাকার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে গেলেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—আপনারা বিপদে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।”তিনি আরও বলেন, “আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। এই এলাকা থেকে নির্বাচন করে কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু হারলেও আপনাদের ছেড়ে যাইনি। আমার বয়স ৭৮ হলেও মনের দিক থেকে এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার সমস্যাগুলো সমাধান করতে পারব।”সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, “আমরা মুসলমান-হিন্দু সবাই একসঙ্গে এই এলাকায় বসবাস করি। একে অপরের উৎসব-অনুষ্ঠানে অংশ নিই। কেউ কেউ আমাদের ভাগ করতে চায়, কিন্তু আমরা সেই বিভাজন চাই না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে দেশ গড়তে চাই, সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।”এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×