হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ড পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন


ঢাকা, ০৬ ডিসেম্বর – মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এতে বলা হয়, মানবতা, ন্যায়বিচার ও নিপীড়িত মানুষের অধিকারের প্রশ্নে সানজিদা ইসলাম তুলির দীর্ঘদিনের নিরলস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনের নজরে এসেছে। তার এই মনোনয়ন বাংলাদেশের গণতন্ত্রকামী ও অধিকার–সচেতন মানুষের জন্য গর্বের বিষয়।

‘মায়ের ডাক’ সংগঠনটি গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের অধিকারের প্রশ্নে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের সমন্বয়ক হিসেবে সানজিদা ইসলাম তুলি এ পরিবারগুলোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকভাবে কাজ করছেন। মনোনয়নের মাধ্যমে তার মানবাধিকার রক্ষার আন্দোলন আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

এদিকে, আন্তর্জাতিক ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের মনোনয়ন পাওয়ায় সানজিদা ইসলাম তুলিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ড পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ড পাচ্ছেন মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ ডিসেম্বর – মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি।শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, মানবতা, ন্যায়বিচার ও নিপীড়িত মানুষের অধিকারের প্রশ্নে সানজিদা ইসলাম তুলির দীর্ঘদিনের নিরলস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনের নজরে এসেছে। তার এই মনোনয়ন বাংলাদেশের গণতন্ত্রকামী ও অধিকার–সচেতন মানুষের জন্য গর্বের বিষয়।‘মায়ের ডাক’ সংগঠনটি গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের অধিকারের প্রশ্নে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের সমন্বয়ক হিসেবে সানজিদা ইসলাম তুলি এ পরিবারগুলোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকভাবে কাজ করছেন। মনোনয়নের মাধ্যমে তার মানবাধিকার রক্ষার আন্দোলন আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল।এদিকে, আন্তর্জাতিক ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের মনোনয়ন পাওয়ায় সানজিদা ইসলাম তুলিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×