হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘হিন্দু-মুসলিম ভেদাভেদ করব না’, মেরুকরণ বিতর্কে নয়া সংকল্প মোদীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৫ মে – ”যদি আমি হিন্দু-মুসলিম করি, তাহলে সামাজিক জীবনে থাকার যোগ্যতা হারাব।” সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা ‘অভিযোগে’র এভাবেই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বারাণসীতে জনসভা করেছেন তিনি। এর পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গ ওঠে। আর তখনই মোদি বলেন, ”আমি ভোট ব্যাঙ্কের জন্য কাজ করি না। আমি বিশ্বাস করি সব কা সাথ, সব কা বিকাশে।”

মোদির মুখে উঠে আসে গুজরাট দাঙ্গার কথাও। তাঁকে বলতে শোনা যায়, ”আমার অনেক মুসলিম বন্ধু আছে। এবং ২০০২ সালের পর আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমাদের পাড়ায় মুসলিম পরিবার থাকত। ইদ উপলক্ষে আমরা বাড়িতে রান্না করতাম না। কারণ খাবার আসত আমাদের আশপাশের মুসলিম প্রতিবেশীদের কাছ থেকে। এমনকী আমাদের মহররমে তাজিয়া করতে শেখানো হয়েছিল।”

সেই সঙ্গেই তিনি দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। মোদিকে বলতে শোনা যায়, ”আমি স্তম্ভিত। কে বলল অনুপ্রবেশকারী আর বেশি সন্তানের প্রসঙ্গ তোলা মানেই মুসলিমদের কথা বলা হচ্ছে? এই সমস্যা দরিদ্র হিন্দু পরিবারেও রয়েছে। তারা নিজেদের সন্তানকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছে না। আমি কখনও হিন্দু বা মুসলিমের নাম নিইনি। আমার কেবল আবেদন, আপনারা ততগুলিই সন্তানের জন্ম দিন যাদের আপনারা পালন করতে পারবেন।” এর পরই তিনি বলেন, ”আমি নিশ্চিত আমার দেশের মানুষ আমাকে ভোট দেবে। যেদিন হিন্দু-মুসলিম নিয়ে কথা বলা শুরু করব, সেদিন আর সামাজিক জীবনে থাকতে পারব না। আমি কখনই হিন্দু-মুসলিমে বিভেদ সৃষ্টি করব না এবং এটা আমার প্রতিশ্রুতি।”

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সূত্র: সংবাদ প্রতিদিন
আইএ/ ১৫ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘হিন্দু-মুসলিম ভেদাভেদ করব না’, মেরুকরণ বিতর্কে নয়া সংকল্প মোদীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘হিন্দু-মুসলিম ভেদাভেদ করব না’, মেরুকরণ বিতর্কে নয়া সংকল্প মোদীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৫ মে – ”যদি আমি হিন্দু-মুসলিম করি, তাহলে সামাজিক জীবনে থাকার যোগ্যতা হারাব।” সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা ‘অভিযোগে’র এভাবেই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বারাণসীতে জনসভা করেছেন তিনি। এর পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গ ওঠে। আর তখনই মোদি বলেন, ”আমি ভোট ব্যাঙ্কের জন্য কাজ করি না। আমি বিশ্বাস করি সব কা সাথ, সব কা বিকাশে।”মোদির মুখে উঠে আসে গুজরাট দাঙ্গার কথাও। তাঁকে বলতে শোনা যায়, ”আমার অনেক মুসলিম বন্ধু আছে। এবং ২০০২ সালের পর আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমাদের পাড়ায় মুসলিম পরিবার থাকত। ইদ উপলক্ষে আমরা বাড়িতে রান্না করতাম না। কারণ খাবার আসত আমাদের আশপাশের মুসলিম প্রতিবেশীদের কাছ থেকে। এমনকী আমাদের মহররমে তাজিয়া করতে শেখানো হয়েছিল।”সেই সঙ্গেই তিনি দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। মোদিকে বলতে শোনা যায়, ”আমি স্তম্ভিত। কে বলল অনুপ্রবেশকারী আর বেশি সন্তানের প্রসঙ্গ তোলা মানেই মুসলিমদের কথা বলা হচ্ছে? এই সমস্যা দরিদ্র হিন্দু পরিবারেও রয়েছে। তারা নিজেদের সন্তানকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছে না। আমি কখনও হিন্দু বা মুসলিমের নাম নিইনি। আমার কেবল আবেদন, আপনারা ততগুলিই সন্তানের জন্ম দিন যাদের আপনারা পালন করতে পারবেন।” এর পরই তিনি বলেন, ”আমি নিশ্চিত আমার দেশের মানুষ আমাকে ভোট দেবে। যেদিন হিন্দু-মুসলিম নিয়ে কথা বলা শুরু করব, সেদিন আর সামাজিক জীবনে থাকতে পারব না। আমি কখনই হিন্দু-মুসলিমে বিভেদ সৃষ্টি করব না এবং এটা আমার প্রতিশ্রুতি।”সূত্র: সংবাদ প্রতিদিনআইএ/ ১৫ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×