হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হুমকি-ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ ডিসেম্বর – বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সবগুলো দল জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছি। কিন্তু জনগণকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ভোট দেওয়াতে চায়। কিন্তু যেখানে মানুষের ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই, সেখানে হুমকি দিয়ে ভোটে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’ তিনি ভোট বর্জন করে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যেসব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে।’

তিনি বলেন, ‘অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে।’ তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিন সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপার এলাকায় ও সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম উদ্দিন, সদস্য রাজু, কাফরুল থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হুমকি-ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হুমকি-ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ডিসেম্বর – বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সবগুলো দল জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছি। কিন্তু জনগণকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ভোট দেওয়াতে চায়। কিন্তু যেখানে মানুষের ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই, সেখানে হুমকি দিয়ে ভোটে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’ তিনি ভোট বর্জন করে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, ‘বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যেসব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে।’ তিনি বলেন, ‘অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে।’ তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিন সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপার এলাকায় ও সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম উদ্দিন, সদস্য রাজু, কাফরুল থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউজআইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×